পুজোর সময় ঝেঁপে বৃষ্টি নাকি খটখটে রোদ! কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানুন

Published on:

Published on:

West Bengal weather scattered rain South Bengal weather Kolkata North Bengal weather 3 October
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই রাজ্য জুড়ে বৃষ্টির ইনিংস শেষ হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, পুজোর আগেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে বর্ষা বিদায় নিতে পারে। পুজোর সময় রাজ্যের আবহাওয়া (Weather Update) কেমন থাকতে পারে, সেই বিষয়েও সামনে এসেছে আপডেট।

পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? | (South Bengal Weather)

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া দফতরের রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সেই কারণে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ মমতার সবটাই অভিনয়! শ্রীরামপুরে যুব গর্জন সভা থেকে তৃণমূলকে তুলোধোনা সৌমিত্র খাঁর

আবহাওয়ার ‘মুড’ দেখে অনুমান করা হচ্ছে, অন্তত মহালয়ার দিন অবধি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা শুষ্কই থাকবে। তবে দুপুরের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেবে। ফলে পুজোর আগে আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা। যদিও আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে সেটা এখনই বলা সম্ভব নয়। তবে পুজোর আগে অবধি আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

এদিকে শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া মোটামুটি একই থাকবে। শহরের সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

উত্তরবঙ্গে বৃষ্টির ইনিংস এখনই শেষ হচ্ছে না। বৃহস্পতিবার উত্তরের একটি-দু’টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আজও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

south bengal weather(264)

সব মিলিয়ে, পুজোর আগে রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনাই রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।