বাংলাহান্ট ডেস্ক : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার রাতে খবর পেতেই অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। ছেলের মৃত্যুর নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সবটাই তৃণমূলের সাজানো গল্প।
বিষ্ফোরক অভিযোগ চন্দ্রনাথের (Chandranath Rath) মায়ের
বুধবার রাতের ঘটনায় শোকের ছায়া চন্দ্রনাথ রথের পরিবারে। শোকস্তব্ধ পাড়া প্রতিবেশীরাও। চন্দ্রনাথের মা হাসি রানী রথের বিষ্ফোরক অভিযোগ, ‘আজ আমরা ক্ষমতায় আসার পর যখন আমাদের নেতা বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসকদের যাঁরা গরম গরম বক্তৃতা দিয়েছিল যে চার তারিখের পর কোনও বাপ রক্ষা করতে পারবে না, সেটাই করে দেখাল।’

কী আবেদন মায়ের: তিনি আরও বলেন, নতুন সরকারের তাঁর আবেদন, তাঁর ছেলের মৃত্যুর পেছনে যারা আছে তাদের যেন শাস্তি হয়। চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মা আরও দাবি করেছেন, মমতাকে হারানোর প্রতিশোধ নিতেই তাঁর ছেলেকে খুন করা হয়েছে।
আরও পড়ুন : ‘তৃণমূল ছেড়ে বিজেপি করার অপরাধে…’, চন্দ্রনাথের মৃত্যু নিয়ে বিষ্ফোরক বন্ধু!
কার বিরুদ্ধে অভিযোগ: হাসি রানী রথ বলেন, ‘আমার মনে হয় এই ভোটের লড়াইয়ে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিল চন্দ্রনাথের উপর। তার জন্য ও টার্গেট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে শুভেন্দুবাবু হারাতেই প্রতিশোধ নিল বলে আমার মনে হয়।’
আরও পড়ুন : কোথা থেকে এসেছিল আততায়ী? চন্দ্রনাথ খুনে চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে
প্রসঙ্গত, চন্দ্রনাথের মা ‘গরম গরম বক্তৃতা’ কথাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই বলেছেন বলে মনে করছেন অনেকে। কারণ এর আগে প্রচারের সময় অভিষেক বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আমি নই। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে যে কান ঝালাপালা করে দেব’। এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।













