আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে TRDA দুর্নীতি প্রসঙ্গ! কী এই দুর্নীতি জানেন?

Published on:

Published on:

What is TRDA scam Asish Banerjee mentioned before his death
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় (Asish Banerjee)। রবিবার সকালে রামপুরহাটের পার্টি অফিস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেই চিঠির শুরুতেই লেখা, “ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কোনও দিনই কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি।“ পাশাপাশি উঠে এসেছে টিআরডিএ দুর্নীতি (TRDA Scam) প্রসঙ্গও।

টিআরডিএ দুর্নীতিতে নাম জড়িয়েছিল আশিসের | (Asish Banerjee)

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তথা প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস নিজের সুইসাইড নোটে লিখেছেন, “টিআরডিএ-তে জেনারেল মিটিং ছাড়া আর কোনও দায়িত্ব ছিল না। টেন্ডার কমিটিতে আমি ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। প্ল্যান পাশ অথবা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর বিষয়েও ছিলাম না। এই বিষয়ে আমার সঙ্গে কেউ কোনও দিন আলোচনা করেনি। আমারও এইসব বিষয়ে কোনও আগ্রহ ছিল না।“

আরও পড়ুনঃ বদলে গেল পূর্বাভাস! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী ঝড়-বৃষ্টির তুলকালাম ৩ দিন, লাল সতর্কতা জারি

প্রাক্তন মন্ত্রী আশিসের সুইসাইড নোটে যে টিআরডিএ-র প্রসঙ্গ উঠে এসেছে সেটি হল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। তারাপীঠ ও রামপুরহাট অঞ্চলের পরিকল্পনা, পর্যটন ও সার্বিক উন্নয়নের বিষয়টি মূলত দেখে এই কমিটি। এর চেয়ারপার্সন ছিলেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস।

অভিযোগ, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ও পরে টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। সেখানে আশিসের নাম জড়িয়েছিল। প্রাথমিকভাবে অনুমান, এই ঘটনা মেনে নিতে না পেরেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

Asish Banerjee

সুইসাইড নোটে আশিস আরও লেখেন, “আমায় ম্যালাইন করার জন্য যা যা করা হল, তাকে ধিক্কার জানাচ্ছি। সেই কারণে আজ মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে।“ এমনকি তাঁর বংশের ছেলেদেরও রাজনীতিতে না আসার পরামর্শ দিয়ে গিয়েছেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক। তিনি লেখেন, “ওরা নিজেদের কাজের মধ্যেই থাক।“

এদিকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুসংবাদে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। শোকপ্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা। অভিষেক সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আত্মহত্যা করার আগে তাঁর (আশিস বন্দ্যোপাধ্যায়) লেখা Suicide Note এ তিনি যে ধারাবাহিক অপপ্রচার ও তাঁকে কালিমালিপ্ত করার যন্ত্রণার কথা লিখে গিয়েছেন, তা উপেক্ষা করা যায় না।“