আধার নম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জনগণনার দ্বিতীয় পর্যায়ে মোট ৪০ টি প্রশ্ন, কী কী?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে শুরু হয়েছে জনগণনা (Census 2027)। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে স্ব গণনার ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে সেলফ এনুমারেশন চলছে এখন। এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য একটি প্রশ্ন তালিকা প্রকাশ্যে এনেছে কেন্দ্র। মোট ৪০ টি প্রশ্ন থাকছে এই তালিকায়।

জনগণনার (Census 2027) দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন

জনগণনার দ্বিতীয় পর্যায়ে দেশের প্রতিটি পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এই প্রশ্নগুলির মাধ্যমে। একাধিক বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে। কী কী প্রশ্ন করা হবে জেনে নিন।

What questions will be asked in census 2027 second phase

কী কী প্রশ্ন: বাড়ি বাড়ি গিয়ে জনগণনার সঙ্গে যুক্ত কর্মীরা বেশ কিছু প্রশ্ন করবে। এর মধ্যে রয়েছে ব্যক্তির নাম, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, জন্মতারিখ ও বয়স, লিঙ্গ, বর্তমান বৈবাহিক অবস্থা, বিয়ের সময় বয়স, স্বামী/স্ত্রীর নাম, ঘোষিত নাগরিকত্ব, ধর্ম, তফসিলি জাতি/উপজাতি, বাবার তথ্য, মায়ের তথ্য, প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য, মাতৃভাষা সহ অন্য কী কী ভাষা জানেন, সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং বিষয়/শাখা।

আরও পড়ুন : একঘেয়েমি ভাপা-ঝোল নয়, টক ঝাল আচার দিয়ে রাঁধুন ইলিশ, রইল রেসিপি

বিভিন্ন বিষয়ে প্রশ্ন: এছাড়াও গত এক বছরে (Census 2027) কোনও সময় কাজ করেছেন কিনা, পেশা, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন, শিল্প, ব্যবসা বা পরিষেবার ধরন, কর্মীর শ্রেণি, অর্থনৈতিক নয়, এমন কার্যকলাপ, কাজ খুঁজছেন কিনা বা কাজের জন্য উপলব্ধ কি না।

আরও পড়ুন : আহমেদাবাদ থেকে মুম্বই মোটে ২ ঘন্টায়, কবে ছুটবে প্রথম বুলেট ট্রেন? ভাড়াই বা কত?

কর্মস্থলে যাতায়াতের তথ্য, জন্মস্থান, শেষ কোথায় বসবাস করতেন, অভিবাসন বা স্থানান্তরিত হওয়ার কারণ, শেষবার স্থানান্তরিত হওয়ার পর এই গ্রাম/শহরে কত বছর ধরে বসবাস করছেন, স্থায়ী বাসস্থানের ঠিকানা, সন্তানের সংখ্যা, গত এক বছরে জীবিত সন্তান জন্ম দিয়েছেন কিনা এবং তার সংখ্যা, মোট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা, কোভিড ১৯ টিকাকরণের স্থান, মোবাইল নম্বর, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, পাসপোর্ট নম্বর, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা।