‘এইরকম হলে আমি ২,০০০-৩,০০০ রান করব’, IPL- এর আগে কেন এমন প্রতিক্রিয়া বৈভব সূর্যবংশীর?

Published on:

Published on:

What Vaibhav Suryavanshi suddenly said before IPL?
Follow

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে চলতি বছরের IPL। এদিকে, IPL-এর ১৯ তম মরশুমে এমন কিছু ভারতীয় তরুণ খেলোয়াড় রয়েছেন, যাঁদের পারফরম্যান্সের দিকে তীক্ষ্ণ নজর থাকবে। কারণ তাঁরা ইতিমধ্যেই তাঁদের দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেট অনুরাগীদের মন জয় করেছেন। সেই রকমই এক তারকা হলেন ১৪ বছর বয়সী বাঁহাতি ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।

কী জানিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)?

উল্লেখ্য যে, বৈভব গত IPL মরশুমে নিজের প্রতিভা দিয়ে সবাইকে মুগ্ধ করেন। তবে, এই ২০২৬-এর IPL বৈভবের জন্য একটি সত্যিকারের পরীক্ষা হবে। কারণ সব দলই তাঁর বিরুদ্ধে ভালোভাবে প্রস্তুত হয়ে আসবে। ঠিক এই আবহেই অর্থাৎ, IPL ২০২৬ শুরুর আগে বৈভব সূর্যবংশী একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। যেখানে এই টুর্নামেন্টে তিনি তাঁর অভিপ্রায় সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন।

‘এমনটা হলে আমি ২,০০০-৩,০০০ রান করব’: জানিয়ে রাখি যে, ২০২৬-এর IPL-এ অরেঞ্জ ক্যাপ জেতার অন্যতম দাবিদার হলেন বৈভব সূর্যবংশী। এদিকে, এই মরশুম শুরুর আগে একটি অনুষ্ঠানে বৈভব সূর্যবংশীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কত রান করার লক্ষ্য রেখেছেন। উত্তরে বৈভব মজা করে বলেন, ‘আপনি যদি আমাকে এমন প্রশ্ন করেন, সেক্ষেত্রে বলব আমি ২,০০০-৩,০০০ রান করার চেষ্টা করব’ বৈভব সূর্যবংশীর কাছ থেকে এই উত্তর শুনে তাঁর পাশে বসে থাকা রবীন্দ্র জাদেজাও হাসতে শুরু করেন।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সিরিজ খেলার জন্য মরিয়া বাংলাদেশ! বড় পদক্ষেপ নিল BCB

‘আমার কাজ হল দলকে জিততে সাহায্য করা’: তবে, মজাদার উত্তর দেওয়ার পর বৈভব সূর্যবংশী আরও জানান যে, আসন্ন মরশুমের জন্য তাঁর কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। তিনি জানান, ‘আমি শুধু প্রক্রিয়াটি অনুসরণ করার চেষ্টা করি এবং নিজের পারফরম্যান্সের ভিত্তিতে দলকে জেতাতে মনোযোগ দিই।’

আরও পড়ুন: সংযুক্ত হতে চলেছে BSNL-Vi? টেলিকম সেক্টর থেকে সামনে এল বড় আপডেট

বৈভবের মতে, ‘আমি কোনো ব্যক্তিগত মাইলফলক মাথায় রেখে মাঠে নামি না।” উল্লেখ্য যে, গত মরশুমে বৈভব গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। এখনও পর্যন্ত বৈভব IPL-এ ৭ টি ম্যাচ খেলেছেন এবং তিনি ৩৬ গড়ে ২৫২ রান করেছেন।