শিলিগুড়িতে রাজকীয় রিসেপশন, ফুচকা থেকে ফিশ পাতুরি, অতিথিদের কী খাওয়ালেন শুভ্রজিৎ-প্রিয়াঙ্কা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Subhrojit) এবং শুভ্রজিৎ সাহা। জমকালো বিয়ের অনুষ্ঠানটা কলকাতায় হলেও রিসেপশনের আসর বসেছিল শুভ্রজিতের নিজের শহর শিলিগুড়িতে। কনকনে ঠাণ্ডায় রাজকীয় রিসেপশন জমিয়ে দিলেন তারকা জুটি।

শুভ্রজিৎ-প্রিয়াঙ্কার (Priyanka Subhrojit) গ্র্যান্ড রিসেপশন

বিয়েতে একেবারে সাবেকি বাঙালি কনের সাজে সেজেছিলেন প্রিয়াঙ্কা। রিসেপশনে ট্র্যাডিশনালের সঙ্গে মডার্ন ছোঁয়া থাকল তাঁর সাজে। ভেলভেট মেরুন লেহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে সোনার গয়না, হাতে শাঁখাপলায় একেবারে রাজরানীর মতোই দেখাচ্ছিল তাঁকে। পাশে মেরুন ও কালো রঙের কাজ করা মখমলি শেরওয়ানি পরেছিলেন শুভ্রজিৎ।

What was the menu of priyanka subhrojit reception

কী ছিল খাবারের মেনুতে: খাবারের মেনুতেও ছিল রকমারি আয়োজন। বাঙালি খাবার তো ছিলই, এছাড়াও ছিল ফিউশন এবং কন্টিনেন্টাল খাবারদাবার। প্রথমেই অতিথিদের (Priyanka Subhrojit) স্বাগত জানানোর জন্য ছিল নানান স্বাদের মকটেল এবং গরমাগরম চিকেন ওয়ানটন স্যুপ। স্টার্টারে ফুচকা থেকে শুরু করে ছিল চিকেন মালাই টিক্কা, চিকেন আফগানি টিক্কা, ক্রিস্পি চিলি প্রন। এছাড়াও ভেজ স্টার্টারে ছিল হরাভরা কাবাব এবং কর্ন চিজ বল।

আরও পড়ুন : মিমির জন্মদিনেই সমস্ত মামলা থেকে জামিন পেলেন তনয় শাস্ত্রী

অতিথিদের জন্য ভূরিভোজ: এরপরেই মেন কোর্সে ছিল বেবি বাটার নান, ভেজ ঝালফ্রেজি, বাসমতি চালের ভাত, সোনামুগ ডাল, ঝুরি আলুভাজা, ফ্রায়েড রাইস, চিকেন রোস্ট বাটার মশালা, ফিশ পাতুরি এবং রাজকীয় মটন কষা। মিষ্টিমুখের জন্য ছিল আমের চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ এবং রসমালাই।

আরও পড়ুন : বাড়িতে বিরিয়ানি মনের মতো হচ্ছে না? এই ছোট্ট ট্রিকসেই আসবে রেস্তোরাঁর মতো স্বাদ

প্রসঙ্গত, টেলিপাড়ার অতি পরিচিত মুখ শুভ্রজিৎ প্রিয়াঙ্কা দুজনেই। একাধিক সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁদের। এবার বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধলেন দুজনে। অনস্ক্রিনেও এই জুটিকে একত্রে দেখতে চান অনুরাগীরা।