হয়ে যান সতর্ক! আগামী সপ্তাহে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দুর্ভোগ এড়াতে জানুন ছুটির তালিকা

Published on:

Published on:

When are the Bank Holidays next week?
Follow

বাংলা হান্ট ফেস্ক: মহাবীর জয়ন্তী এবং গুড ফ্রাইডে উপলক্ষ্যে আগামী সপ্তাহে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। মূলত, ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সপ্তাহে ভারতের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বেশ কয়েকদিন বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে ব্যাঙ্কের ছুটির মধ্যে সাপ্তাহিক রবিবারের ছুটিও অন্তর্ভুক্ত। সাধারণত প্রতি মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকে। তবে, কোনও বিশেষ সরকারি বা আঞ্চলিক ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হয়। সুতরাং, আগামী সপ্তাহে আপনার ব্যাংক-সংক্রান্ত কাজ সম্পন্ন করার পরিকল্পনা থাকলে, প্রথমে ছুটির সম্পূর্ণ তালিকাটি অবশ্যই দেখে নিতে হবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য ও স্থাপিত করা হলো

৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্ক ছুটির (Bank Holidays) সম্পূর্ণ তালিকা:

১. ৩০ মার্চ (সোমবার) মহাবীর জয়ন্তী: কর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২. ৩১ মার্চ (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী: গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু,
উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩. ১ এপ্রিল (বুধবার) বার্ষিক হিসাব বন্ধের দিন: তামিলনাড়ু, উত্তরাখণ্ড, আসাম, তেলেঙ্গানা, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা, পশ্চিমবঙ্গ, দিল্লি, গোয়া, অন্ধ্রপ্রদেশ এবং বিহার ও ছত্তিশগড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

When are the Bank Holidays next week?

৪. ২ এপ্রিল (বৃহস্পতিবার) মন্ডি থার্সডে: কেরালায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ৩ এপ্রিল (শুক্রবার) গুড ফ্রাইডে: উত্তরাখণ্ড, সিকিম, তেলেঙ্গানা, মণিপুর, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, দিল্লি, গোয়া, বিহার, গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, ছত্তিশগড়, হিমালয় প্রদেশ, ঝড়ঝাড় প্রদেশ এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
৬. ৫ এপ্রিল (রবিবার) সপ্তাহান্তের ছুটির কারণে দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: শত্রুদের উড়বে ঘুম! এবার হেলিকপ্টার থেকে লঞ্চ হবে ড্রোন, ‘বায়ু বাণ’ মিশন শুরু ভারতীয় বায়ুসেনার

জানিয়ে রাখি যে, RBI-র ব্যাঙ্ক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, স্থানীয় উৎসব এবং রীতিনীতির ওপর নির্ভর করে অঞ্চলভেদে ব্যাঙ্ক ছুটির দিন ভিন্ন হয়। তবে, প্রজাতন্ত্র দিবস এবং গান্ধী জয়ন্তীর মতো জাতীয় ছুটির দিনে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। সরকারি ছুটির দিনগুলি ছাড়াও, ব্যাঙ্কগুলি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। এদিকে, সারাদেশে প্রতি রবিবার ব্যাঙ্ক ছুটি থাকে।

আরও পড়ুন: করে দেখাল আদানির এই কোম্পানি! নির্ধারিত সময়ের আগেই সেনাবাহিনী পেল ২,০০০ টি লাইট মেশিনগান

অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে: উল্লেখ্য যে, ব্যাঙ্ক ছুটি থাকেলও অনলাইন ব্যাঙ্কিং প্রভাবিত হবে না। অর্থাৎ, অনলাইন ব্যাঙ্কিং সম্পূর্ণরূপে চালু থাকবে। যার মাধ্যমে গ্রাহকরা UPI টাকা স্থানান্তর, নেট ব্যাঙ্কিং, অনলাইন লোনের জন্য আবেদন, চেক বই অর্ডার করা ইত্যাদির মতো বিভিন্ন উদ্দেশ্যে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারেন।