বাংলাহান্ট ডেস্ক : আজ দোল। রাজ্য জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। স্কুল, কলেজ, অফিস ছুটি থাকায় সকাল থেকেই রঙ খেলায় মেতে ওঠেন অনেকে। সেই সঙ্গে অনেক জায়গায় চলে পার্টি, নাচগান, বসে সুরাপানের আসরও। কিন্তু দোলে কি মদের (Alcohol) দোকান খোলা থাকবে? খোলা থাকলেও তা কতক্ষণ? জেনে নিন জরুরি আপডেট।
দোলে কতক্ষণ খোলা থাকবে মদের (Alcohol) দোকান?
জানিয়ে রাখি, আবগারি দফতরের নিয়ম অনুযায়ী, দোলে হাফ ড্রাই ডে। অর্থাৎ এদিন মদের দোকান খোলা থাকবে বটে, তবে তা নির্দিষ্ট সময়ের জন্য। দিনের যেকোনো সময় মদের দোকানে গেলে তা খোলা পাওয়ার সম্ভাবনা কম। তাহলে এদিন কতক্ষণ সময়ের জন্য খোলা থাকবে দোকান?

কবে কবে ড্রাই ডে: উল্লেখ্য, পশ্চিমবঙ্গের আবগারি দফতরের ড্রাই ডে নিয়ে রয়েছে বিশেষ নিয়ম। দফতরের নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট চার দিন রাজ্য জুড়ে থাকে ড্রাই ডে। এই তালিকা বছরের শুরুতেই প্রকাশ করা হয়। রাজ্যের আবগারি দফতরের নিয়ম অনুসারে, দোলের দিন অর্থাৎ যেদিন রাজ্যে সরকারি ছুটি থাকে, সেদিন দুপুর দুটো পর্যন্ত মদ বেচাকেনা বন্ধ রাখা হয়।
আরও পড়ুন : টিম ইন্ডিয়ার কোচ হতে চলেছেন জাহির খান? প্রস্তুতি শুরু করল BCCI
কখন খুলবে দোকান: এ বছরও দোলের দিন একই নিয়ম পালন করা হবে। অর্থাৎ আজ দুপুর দুটোর পর খুলে যাবে মদের (Alcohol) দোকান গুলি। সকালের দিকেই যেহেতু সবাই দোল খেলে থাকেন, তাই কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সময়ে বন্ধ রাখা হয় মদের বেচাকেনা। এদিন অনলাইনেও দুপুর দুটোর আগে মদ অর্ডার করলে তা মিলবে না।
আরও পড়ুন : ইরানে হামলার জের, ভারতে অশান্তির আশঙ্কা করে রাজ্যগুলিকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের
যদিও মদের দোকান দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকলেও বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলির রেস্তোরাঁ এবং লাগোয়া বারে মঙ্গলবার সারাদিনই পাওয়া যাবে মদ।












