বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকার আরও একটি বিশেষ ভাতার ঘোষণা করেছে। রাজৎের বেকার যুবক যুবতীদের জন্য ঘোষণা করা হয়েছে বেকার ভাতা বা যুব সাথী (Yuva Sathi) প্রকল্পের। এই প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
শুরু হয়ে গিয়েছে যুবসাথীর (Yuva Sathi) আবেদন
গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রকল্পের আবেদন প্রক্রিয়া, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই জেলায় জেলায় ক্যাম্প তৈরি করে চলছে আবেদন পত্র বিলির কাজ। বিভিন্ন জেলায় যুবসাথীর ক্যাম্পের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে আবেদনপত্র।

কীভাবে মিলবে আবেদনপত্র: জানা যাচ্ছে, অনলাইনে আবেদনপত্র পাওয়ার জন্য প্রথমেই যেতে হবে এর জন্য প্রথমেই যেতে হবে https://apas.wb.gov.in ওয়েবসাইটে। সেখান থেকেই মিলবে আবেদনপত্র। তবে অনলাইনে সকলে সড়গড় না হওয়ায় জেলায় জেলায় বসেছে যুবসাথীর (Yuva Sathi) ক্যাম্প। উপছে পড়ছে ভিড় সেখানে।
আরও পড়ুন : পিছু ছাড়ছে না বিতর্ক, দিতিপ্রিয়ার পর ফের নায়িকা বদল ‘চিরদিনই…’তে!
কোথায় হচ্ছে ক্যাম্প: উল্লেখ্য ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পগুলোতে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দেওয়া হবে আবেদনপত্র। আপনার এলাকায় কোথায় হচ্ছে এই ক্যাম্প? অনলাইনেই তা জেনে নেওয়া যাবে।
আরও পড়ুন : ১০ নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে! উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বড় ভুল সংসদের
এর জন্য প্রথমেই যেতে হবে https://apas.wb.gov.in ওয়েবসাইটে। সেখানে ‘ফাইন্ড ইওর ক্যাম্প’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ড্রপ ডাউন মেনু থেকে প্রথমে জেলার নাম এবং তারপর বিধানসভা ও ব্লকের নাম নির্বাচন করতে হবে। এরপরেই জানা যাবে ঠিক কোন জায়গায় হচ্ছে যুবসাথীর ক্যাম্প।













