বাংলাহান্ট ডেস্ক : বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আয়োজিত হয়েছে প্রথম জনকল্যাণ শিবির। বিবিধ সরকারি প্রকল্পের যাচাইকরণ, আবেদন সহ আরও নানান সুবিধা, পরিষেবা সহজে জনসাধারণের কাছে পৌঁছে দিতে চালু হয়েছে এই শিবির। আজই জনকল্যাণ শিবিরের শেষ দিন। প্রথমে তিন দিনের পরিকল্পনা থাকলেও চাহিদা দেখে আরও একদিন সময় বাড়ানো হয়েছে। আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana), অন্নপূর্ণা যোজনার মতো জনপ্রিয় প্রকল্প সহ মোট ৫৫ টি সরকারি প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে এই শিবিরেই।
জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) আবেদন
জনকল্যাণ শিবিরেই চলছে বিভিন্ন প্রকল্পের আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যে বহু মানুষ শিবিরে গিয়ে পরিষেবা নিয়েছেন। আজই শিবিরের শেষ দিন। তবে এই চারদিনে যদি জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে না পারেন তাহলেও কোনও চিন্তা নেই। কারণ পরেও আবেদন প্রক্রিয়া চলবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে।

কী সুবিধা মিলবে প্রকল্পে: আপনি যদি জনকল্যাণ শিবিরে না যেতে পারেন, কিন্তু আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে চান, তবে কীভাবে করবেন? এই প্রতিবেদনে রইল সম্পূর্ণ প্রক্রিয়া। জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে নিখরচায় চিকিৎসা। কোনও পরিবারে যদি ৭০ বছর বয়স বা তার ঊর্দ্ধে কোনও প্রবীণ নাগরিক থাকেন তবে তারা আলাদা ভাবে ৫ লক্ষ টাকা বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আয়ের কোনও ঊর্দ্ধসীমা নেই এক্ষেত্রে।
আরও পড়ুন : জনকল্যাণ শিবিরে ‘আয়ুষ্মান ভারত’-এর রেজিস্ট্রেশন করেছেন? ২৫ জুনের মধ্যে সারতে হবে ‘এই’ কাজ
কোথায় হবে আবেদন: পুরসভা সূত্রে খবর, ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের কোনও রকম অতিরিক্ত যাচাইকরণ ছাড়াই আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) অন্তর্ভুক্ত করা হবে। তবে ৭০ বছরের কম হলে একাধিক শর্ত প্রযোজ্য রয়েছে। যদি কেউ জনকল্যাণ শিবিরে যেতে না পারেন তবে সংশ্লিষ্ট বরোর এক্সিকিউটিভ হেলথ অফিসারের দফতরে গিয়ে ফর্ম জমা দেওয়া যাবে বলে খবর।
আরও পড়ুন : বর্ষা ঢোকার আগেই প্রস্তুত রেল, লাইনে জল জমা আটকাতে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে ঢালাও ব্যবস্থা
জানা যাচ্ছে, জনকল্যাণ শিবিরে সবথেকে হিট প্রকল্পগুলির তালিকায় রয়েছে আয়ুষ্মান ভারত। বিশেষ করে সত্তরোর্দ্ধ প্রবীণ নাগরিকদের সহজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে শিবিরে।













