বাংলাহান্ট ডেস্ক : গরম দিনকে দিন কার্যত মাত্রা ছাড়াচ্ছে। যে হারে গরম বাড়ছে তাতে এসি (Air Conditioner) ছাড়া থাকা কার্যত অসম্ভব হয়ে উঠছে। বাড়িতে হোক বা কর্মক্ষেত্রে, এসি এখন প্রয়োজনীয় বিষয়গুলির মধ্যে একটি হয়ে উঠেছে। বর্তমানে স্লিট এসির চলই বেশি সর্বত্র। ঘরের আকার অনুযায়ী কত টনের এসি কেনা উচিত তা কমবেশি সকলেই জানেন। এসির আউটডোর ইউনিটটি কোথায় বসানো উচিত তা অনেকেই জানেন না। ঠিক জায়গা মতো এসি ইনস্টল না হলে খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে।
এসির (Air Conditioner) আউটডোর ইউনিট বসান সঠিক জায়গায়
এসির আউটডোর ইউনিটটি খোলা জায়গায় বসানো হয়। মূলত বাড়ির ছাদে বা ব্যালকনিতে বসান আউটডোর ইউনিট। খোলা জায়গায় হাওয়া চলাচল ভালো হওয়ায় গরম হাওয়া সহজে বেরিয়ে যায়। আউটডোর ইউনিটটি অতিরিক্ত গরমও হয়ে যায় না এতে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে। আউটডোর ইউনিটটি যেন সরাসরি সূর্যের আলোর নীচে না থাকে।

কোথায় রাখা উচিত আউটডোর ইউনিট: সূর্যের তীব্র আলো আউটডোর ইউনিটে পড়লে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তাই ছায়ায় রাখাই ভালো ইউনিটটি। সেই সঙ্গে কম্পন ও শব্দ কমানোর জন্য একটি মজবুত স্ট্যান্ডের উপর ইউনিটটি স্থাপন করা জরুরি। অনেকে আউটডোর ইউনিট স্থাপন করার সময় তা দেওয়াল লাগোয়া রাখেন, এতে যেমন জায়গার সাশ্রয় হয়, তেমনই পাইপের দৈর্ঘ্যও কমে।
আরও পড়ুন :
ভুল করলেই ক্ষতি: এসি (Air Conditioner) আউটডোর ইউনিট লাগানোর সময় ভালো করে খেয়াল রাখা উচিত যাতে চারিদিক ঘেরা বা ঘিঞ্জি জায়গায় না হয়। এতে এসি ঠাণ্ডা না হয়ে উলটে গরম হয়ে যেতে পারে। তাতে বিদ্যুতের খরচ বাড়বে।
আরও পড়ুন : ১২ পাতার ফর্মে পারিবারিক থেকে পেশা-আয় সংক্রান্ত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কী কী জানাতে হবে?
একতলা বাড়ি বা বহুতলের ক্ষেত্রে অনেক সময় জায়গার অভাবে মেঝে সংলগ্ন জায়গায় আউটডোর ইউনিট লাগায়। এটা খুবই ঝুঁকিপূর্ণ। মাটির থেকে বেশ কিছুটা উপরে থাকলেও ধুলোবালি লাগার সম্ভাবনা তো বটেই, বৃষ্টিতে জল জমলে সেই জলের সংস্পর্শেও আসতে পারে ইউনিট। এতে বড়সড় ক্ষতি হতে পারে।













