গ্র্যাজুয়েট হলেই মাসে ৩০০০! যুবশক্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা থেকে কী কী নথি লাগবে জানুন

Published on:

Published on:

Which documents needed for Yuva Shakti scheme application eligibility criteria explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তড়তড়িয়ে এগোচ্ছে অন্নপূর্ণা যোজনার কাজ। বুধবার থেকে এই প্রকল্পের (Government Scheme) দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্যের বহু বেকার যুবক-যুবতীর প্রশ্ন, যুবশক্তি প্রকল্প (Yuva Shakti Scheme) কবে থেকে শুরু হবে? এতে আবেদনের যোগ্যতা কী, আবেদন করতে কী কী নথি লাগবে, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁদের মনে।

যুবশক্তি প্রকল্পের খুঁটিনাটি | (Yuva Shakti Scheme)

বিধানসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে বাংলার বেকার যুবদের জন্য যুবশক্তি প্রকল্প চালু করা হবে। এর মাধ্যমে তাঁদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেবে সরকার। ভোটে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে যুবশক্তির পোর্টাল।

আরও পড়ুনঃ তৃণমূলের ৪৪০ কোটি-মামলায় বিরাট মোড়! এবার ব্যাঙ্কের বয়ান তলব করল হাইকোর্ট

এদিকে রাজ্য বাজেটের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী অক্টোবর মাস থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। স্নাতক পাশ বেকার যুবরা এই অর্থ পাবেন। অন্যদিকে যারা স্নাতক পাশ করেননি, তাঁদের ২০০০ টাকা করে দেবে সরকার।

যুবশক্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা

রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা সব বেকার যুবক-যুবতী পাবেন না। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাদের পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম ও যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, কেবলমাত্র সেইসব পরিবারের প্রার্থীরাই যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া কর প্রদান করলে এই সরকারি প্রকল্পের অধীন মাসিক আর্থিক সাহায্য মিলবে না।

Yuva Shakti scheme

যুবশক্তি প্রকল্পে আবেদন করতে কী কী নথি লাগবে?

রিপোর্ট বলছে, যুবশক্তিতে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ইত্যাদি নথিপত্র লাগতে পারে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।

তৃণমূল সরকারের যুবশ্রী প্রকল্পের জায়গায় যুবশক্তি নিয়ে এসেছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে স্নাতক পাশ বেকার যুবদের মাসিক ৩০০০ ও বাকিদের ২০০০ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য। এই প্রকল্প সম্বন্ধিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি কবে দেওয়া হয় আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।