বাংলাহান্ট ডেস্ক : মাছ খেতে তো প্রায় প্রতিটি বাঙালিই ভালোবাসে। শুধু স্বাদে অসাধারণ না, পুষ্টিগুণেও ভরপুর মাছ। রুই, কাতলা, ভেটকি, পাবদা, ইলিশ, চিংড়ি প্রতিটি মাছেই (Fish) রয়েছে কিছু না কিছু উপকারী উপাদান। তবে মাছের বিভিন্ন অংশে পুষ্টিগুণ কিন্তু আলাদা আলাদা হয়। কেউ পছন্দ করেন পেটির পিস, তো কেউ গাদার পিস। কিন্তু মাছের কোন অংশে কতটা পুষ্টি থাকে তা কি জানেন?
মাছের (Fish) কোন অংশে সবথেকে বেশি পুষ্টি?
মাছের পেটি ও মুড়োতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড। মাছের পেটিতে থাকে সবথেকে বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন ও ভিটামিন। অনেকে মাছের মুড়ো খেতে চান না। কিন্তু এই অংশেই থাকে সবথেকে বেশি প্রোটিন। বিশেষ করে ছোট মাছগুলির মাথা কাঁটা সহ চিবিয়ে খেলে ক্যালশিয়াম, ভিটামিন ডি ও খনিজ পাওয়া যায়।

লিভারেও রয়েছে পুষ্টিগুণ: মাছের লিভারেও রয়েছে প্রোটিন যা শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায়। মাছের চামড়া খেতে ভালোবাসেন অনেকে। এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তা ত্বকের জন্য ভালো। মাছের (Fish) যকৃত থেকে পাওয়া যায় তেল যাতে থাকে প্রচুর ভিটামিন ডি এবং ভিটামিন এ।
আরও পড়ুন : সাবধান সামনে সাপ! আগেই সতর্ক করবে এই অ্যাপ, জেনে রাখুন ব্যবহার
মাছের ডিমে কী আছে: মাছের ডিম ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন বি ১২ এর উৎস। উপরন্তু মাছের ডিম খেতেও ভালো। মাছের চোখে থাকে প্রচুর ভিটামিন বি ১২ এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মাছের চোখ খেলে স্মৃতিশক্তি ও চিন্তা করার ক্ষমতা বাড়ে। শরীরে কোলেস্টেরলের মাত্রাও কমায় মাছের চোখ।
আরও পড়ুন : ইলিশ খেতে গিয়ে কাঁটায় জর্জরিত? গলায় কাঁটা বিঁধলে ট্রাই করুন এই সহজ টোটকা
জানলে অবাক হবেন, মাছের কাঁটায় থাকে প্রচুর ক্যালসিয়াম যা অস্টিওপোরোসিস এর রোগীদের জন্য ভালো। তবে মাছের সব অংশ যে সবার জন্য সমান উপকারী হবে এর কোনও মানে নেই। কোনও সংশয় থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।













