বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে ফেভারিট এই ৩ তারকা! তালিকায় আর্জেন্টিনার এক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ রাতে মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসর। মেক্সিকো ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে। এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি দল রয়েছে যারা খেতাব ঘরে তোলার দাবিদার। কিন্তু বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হয়ে গোল্ডেন বুট (Golden Boot) ঘরে তুলবেন কে?

এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। বেশ কিছু ফর্মে থাকা গোলস্কোরার এবারের টুর্নামেন্টে নামতে মুখিয়ে আছেন। তবু সাম্প্রতিক ফর্ম এবং বড় মঞ্চে চাপ সামলানোর ক্ষমতা বিচার করে দেখলে ৩ তারকা ফুটবলার এই দৌড়ে কিছুটা এগিয়ে থাকবেন। আসুন একে একে দেখে নেওয়া যাক তাদের পরিচয়।

আরও পড়ুন: আজ থেকে শুরু বিশ্বকাপ! ফেভারিট হিসেবে নামছে কোন দলগুলি? কে জিতবে সেরার খেতাব? জানুন বিস্তারিত

১. কিলিয়ান এমবাপ্পে: দলগতভাবে ক্লাব মরশুমটা একেবারেই ভালো কাটেনি গতবারের বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকার। কিন্তু নিজে গোটা মরশুম জুড়ে একের পর এক বিস্ময় গোল করে ভক্তদের আনন্দ দিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ক্লাব ফুটবলের অপ্রাপ্তির মরশুমটা তিনি দেশে জার্সি গায়ে বদলে ফেলতে চাইবেন না। রিয়ালের হয়ে লিগে ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন। গতবার বিশ্বকাপে ৮ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এবারও সেই একই কাজ করতে চাইবেন সমর্থকদের প্রিয় নিনজা টার্টেল।

২. হ্যারি কেন: জার্মান লিগে বায়ার্নের জার্সিতে গোটা মরশুম ছিলেন অপ্রতিরোধ্য। ৩১ লিগ ম্যাচে ৩৬ গোল করা এই ইংল্যান্ড গোলমেশিন এবারেও নিজের দেশকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। ২০১৮ বিস্বকাপে গোল্ডেন বুট জয়ী তারকার গোল খিদে বিপাকে ফেলতে পারে বিপক্ষের ডিফেন্সকে। গোল্ডেন বুট জেতার অন্যতম সেরা দাবিদার তিনি।

৩. জুলিয়ান আলভারেজ: গতবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম বড় কারণ। ৪ গোল করে কাতারের মাটিতে নজর কেড়েছিলেন। বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো রক্ষণাত্মক দলে খেলেও ক্লাব ফুটবলে নিয়মিত গোল করেন এই তারকা। দেশের জার্সিতে পেছনে থেকে গোলের ঠিকানা লেখা পাস বাড়ানোর জন্য পাশে পাবেন কিংবদন্তি লিওনেল মেসিকে। তাই এবারের টুর্নামেন্টে গোল্ডেন বুট জেতার অন্যতম সেরা দাবিদার তিনি।