বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে দেশে নেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে লন্ডনে নিজের কেনা বাসভবনে ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের (Indian Cricket Team) এই তারকা ক্রিকেটার। আপাতত তিনি ওডিআই ছাড়া অন্য কোনও ফরম্যাটে দেশের জার্সি গায়ে মাঠে নামেন না। কিন্তু কেন ছুটির সময়টা নিজের দেশে না কাটিয়ে ইংল্যান্ডে কাটান কোহলি?
এবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বর শ্রীরাম নেনে। যেদিন থেকে লন্ডনে বাড়ি কিনে বছরের একটা বড় সময় সেই দেশে অবস্থান করছেন কোহলি, সেইদিন থেকেই নিন্দুকদের আক্রমণের শিকার হয়েছে বিরুস্কা জুটি। দেশের থেকে বিদেশের প্রতি টান বেশি এই সেলিব্রেটি কাপলের, এমনটাও মন্তব্য করেছেন অনেকেই।

কিন্তু বাস্তবটা একেবারেই তেমন নয়। বরং এক বিশেষ কারণে লন্ডনে থাকার ব্যাপারটি বেছে নিয়েছেন এই দম্পতি। এবার সেই কারণটি প্রকাশ্যে আনলেন শ্রীরাম। তিনি একটি পডকাস্টে জানিয়েছেন যে বিরাট বা অনুষ্কা কেউই চান না ছোটবেলা থেকেই তাদের দুই সন্তান পাদপ্রদীপের আলোয় বড় হোক। কিন্তু এই মুহূর্তে ভারতের মাটিতে তেমনটা হওয়া সম্ভব নয়। তাই নিরিবিলি ও শান্তির জীবন কাটাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের আগে বড় সমস্যায় ভারত! এই ধরণের ক্রিকেটারের অভাব ভোগাতে পারে শুভমান গিল-দের
২০১৭ সালে অনুষ্কার সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি। তার ঠিক ৪ বছর পরে ২০২১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ভামিকা। দুই বছর আগে তাদের দ্বিতীয় সন্তান অকয় ভুমিষ্ট হওয়ার পরে তাদের স্বাভাবিক জীবন যাপনের কারণে ইংল্যান্ডে বাসস্থান কেনার সিদ্ধান্ত নেন কোহলি। এখনও অবধি নিজের দুই সন্তানকে ক্যামেরার সামনে আনেননি এই দম্পতি।
আরও পড়ুন: হেরে গিয়েও বিরাট কোহলির বড় ক্ষতি করে দিলো পাকিস্তান! ভেঙে গেল ৫ বছরের পুরোনো রেকর্ড
তবে সামনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচেফ ওডিআই সিরিজ। সেই সিরিজে অংশগ্রহণ করার জন্য শীঘ্রই দেশে ফিরবেন বিরাট। চলতি বছরে ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন তিনি। ভারতের জার্সিতে আগামী ওডিআই বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যেতে চান তিনি।













