বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে অন্যতম বন্দে ভারত (Vande Bharat)। সেমি হাইস্পিড ট্রেনটি উদ্বোধনের পর থেকেই বাড়ছে জনপ্রিয়তা। চেয়ার কারের পাশাপাশি চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। বিভিন্ন রুটে একের পর এক ট্রেন চালু করা হচ্ছে। সেই সঙ্গে লাভও হচ্ছে রেলের।
বন্দে ভারতের জন্য লাভ বাড়ছে রেলের (Vande Bharat)
প্রিমিয়াম এসি ক্যাটেগরির ট্রেনগুলির মধ্যে বন্দে ভারত একটি। ২০২৪-২৫ অর্থবর্ষের পরিসংখ্যান বলছে, এসি চেয়ার কার এবং এসি থ্রি টায়ার এই দুই ক্যাটেগরিতেই লাভ করেছে রেল। বন্দে ভারত এক্সপ্রেসও যেহেতু মূলত এসি চেয়ার কার নির্ভর, তাই এই তথ্য বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিষয়টি বুঝেই আরও বেশি করে বন্দে ভারত ট্রেন নামাচ্ছে রেল। প্রিমিয়াম পরিষেবা পেতে বেশি ভাড়া দিতেও রাজি অনেক যাত্রী।

অন্য ক্যাটাগরিতে লোকসান: রেল সূত্রে খবর, ২০২৪-২৫ অর্থবর্ষে সাধারণ ক্লাসে ক্ষতির পরিমাণ ছিল ২০,৭০৫.৯৪ কোটি। অন্যদিকে ফার্স্ট ক্লাস টিকিটে লোকসানের পরিমাণ ছিল ৪৮.৭৭ কোটি টাকা। তবে এসি থ্রি টায়ারের ক্ষেত্রে ছবিটা অন্যরকম। ২০২৪-২৫ অর্থবর্ষে ৩,৬৪৫.৪৪ কোটি টাকা লাভ হয়েছে রেলের। ২০২৩-২৪ অর্থবর্ষে ২,৫০১.০৭ কোটি টাকা লাভ হয়েছিল। তবে ২০২২-২৩ আর্থিক বর্ষে ৩,৩০০.০৮ কোটি টাকা লাভ হয়েছিল রেলের।
আরও পড়ুন : চিকিৎসা-অর্থের মাঝে দোদুল্যমান মানুষের জীবন, দিন বদলাতে পারবেন ‘ডাক্তার কাকু’? প্রকাশ্যে মুক্তির তারিখ
কত লাভ হল রেলের: এসি চেয়ার কারে (Vande Bharat) ২০২৪-২৫ অর্থবর্ষে ৩৭৬.৭৭ কোটি টাকা লাভ হয়েছিল রেলের। তবে এর আগে এই ক্যাটেগরিতে লোকসানই হত রেলের। চাহিদা দ্রুত বাড়ছে বন্দে ভারতের। ২০২৫-২৬ অর্থবর্ষেই বন্দে ভারত ট্রেনে প্রায় ৩.৯৮ কোটি যাত্রী চড়েছেন। ২০২৪-২৫ আর্থিক বছরে যাত্রী সংখ্যা ছিল ২.৯৭ কোটি। মাত্র এক বছরেই ৩৪ শতাংশ বেড়ে গিয়েছে যাত্রী সংখ্যা।
আরও পড়ুন : কাকপক্ষীতেও টের পায়নি, স্ত্রী প্রস্মিতার সঙ্গে প্রথম সন্তান আসার সুখবর দিলেন অনুপম
বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়ার পর প্রথম তিন মাসে ১১৯ টি ট্রিপে ১.২১ লক্ষ যাত্রী সফর করেছেন। সিটের অকুপেন্সি রেট ছিল ১০০ শতাংশ। মূলত মানুষ বেশি খরচ করে প্রিমিয়াম পরিষেবা চাইছেন। সেটা বন্দে ভারত নিশ্চিত করছে বলেই এর চাহিদা দিনদিন বাড়ছে।













