বাংলাহান্ট ডেস্ক : বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্প শুরু হচ্ছে। রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। শনিবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তকে নিয়ে নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি ঘোষণা করেন, জুলাই মাস থেকে মিলবে আয়ুষ্মান ভারত কার্ড।
আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana) কার্ড নিয়ে বড় ঘোষণা
মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের এনরোলমেন্ট শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড মিলবে। রাজ্যের বাসিন্দারা গোটা ভারতেই এই কার্ডের সুবিধা পাবেন। তিনি আরও জানান, ৬ কোটির বেশি স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের আয়ুষ্মান প্রকল্পে নিয়ে যাওয়া হচ্ছে। পরে আরও বাড়বে সংখ্যাটা। পাশাপাশি নতুন করে আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা যুক্ত হতে চাইছেন তারাও পাবেন সুযোগ।

কারা পাবেন সুবিধা: মুখ্যমন্ত্রী বলেন, শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারাই নয়, পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে থাকা ছাত্রছাত্রীরাও পাবেন আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) সুবিধা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। ১৪ থেকে ১৫ বছরের বালিকাদের দেওয়া হবে জরায়ুমুখের ক্যান্সারের টিকা। আগামী ৩০ মে এ রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা।
আরও পড়ুন : টিফিন-জলও ‘নট অ্যালাউড’! নতুন নির্দেশিকায় স্কুল ব্যাগে কী কী নেওয়া যাবে?
স্বাস্থ্য খাতেও উন্নয়ন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এই মুহূর্তে রয়েছে ১১৭ টি। তা ৪৯৬ করার প্রস্তাব দেওয়া হয়েছে। দুরারোগ্য ব্যধির ওষুধ সুলভে পাবেন রাজ্যের বাসিন্দারা।
আরও পড়ুন : অপেক্ষার অবসান, মাসে মাসে ঢুকবে ৩০০০ টাকা, এই তারিখ থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার আবেদন
আরও জানা গিয়েছে, ন্যাশনাল হেলথ মিশনে বাংলার জন্য ২১০৩ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। এর মধ্যে ৫০০ কোটি টাকা ইতিমধ্যে ট্রান্সফার হয়েও গিয়েছে। অন্যদিকে আয়ুষ্মান ভারতের জন্য অনুমোদন হয়েছে ৯৭৬ কোটি টাকা।













