বাংলা হান্ট ডেস্ক: ফুটবল দুনিয়ার অন্যতম দুই কিংবদন্তি হলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টিনার লিওনেল মেসি (Cristiano Ronaldo-Lionel Messi)। প্রায় ১৫ বছর ধরে তাদের প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব ফুটবলের (Football) একটি যুগকে সংজ্ঞায়িত করেছে। সমগ্র বিশ্বজুড়েই তাঁদের কোটি কোটি অনুরাগী রয়েছেন। তবে, এবার একটি বড় আপডেট সামনে আসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিহাসে প্রথমবারের মতো, এই দুই কিংবদন্তি একই দলের হয়ে একই দলে খেলতে পারেন। মূলত, প্রাক্তন সতীর্থ কার্লোস তেভেজ (Carlos Tevez) একটি বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছেন। টিওয়াইসি স্পোর্টসের একটি রিপোর্ট অনুসারে, তেভেজ লা বোমবোনেরায় ম্যাচটি আয়োজন করার বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকুয়েলমের সঙ্গে কথা বলেছেন। রিকুয়েলমে, যিনি তেভেজের সঙ্গে খেলেছেন, তিনি বিষয়টিতে সম্মত হয়েছেন।
ইতিহাসে প্রথমবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো (Cristiano Ronaldo-Lionel Messi):
জানিয়ে রাখি যে, রোনাল্ডো এবং মেসি জাতীয় ও ক্লাব পর্যায়ে ৩৭ বার মুখোমুখি হয়েছেন। যদিও তাঁরা কখনও একই দলের হয়ে খেলেননি। তাঁরা দুজনে মিলে ১৩ টি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে অংশ নিতে মেসি ও রোনাল্ডোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ম্যাচটি ডিসেম্বরে সম্পন্ন হবে: উল্লেখ্য যে, বোকা জুনিয়র্সের হয়ে পেশাদার কেরিয়ার শুরু করা তেভেজ সালে ফুটবল থেকে অবসর নেন। এখন ৫ বছর পর, তিনি তাঁর বিদায়ী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রিকুয়েলমের সবুজ সংকেত পাওয়ায়, আধিকারিকরা এখন ম্যাচের তারিখ চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছেন। সম্ভবত এই ম্যাচটি ডিসেম্বরে সম্পন্ন হবে। যাতে বোকা জুনিয়র্সের সময়সূচিতে কোনো প্রভাব না পড়ে।
আরও পড়ুন: এশিয়া কাপে ভারতের কাছে শোচনীয় হার! তারপরেই যা বললেন পাকিস্তানের কোচ, হাসির রোল নেটদুনিয়ায়
তিনি কীভাবে রোনাল্ডো এবং মেসিকে একসঙ্গে খেলতে রাজি করালেন: আসলে, তেভেজ ছাড়া অন্য কারও পক্ষে এমন কিছু কল্পনা করা কঠিন হত। তিনি রোনাল্ডো এবং মেসি উভয়েরই ভালো বন্ধু এবং তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন। উল্লেখ্য যে, তেভেজ আর্জেন্টিনায় মেসির সঙ্গে এবং ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নিয়েছিলেন। তাঁদের দু’জনের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন: Jio-Airtel-কে কড়া টক্কর! কম দামে দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান BSNL-এর, মিলছে একগুচ্ছ সুবিধা
ওলগা নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম-কে দেওয়া এক সাক্ষাৎকারে, দুই কিংবদন্তিকে একত্র করার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তেভেজ জানান যে, তিনি এখনও হোয়াটসঅ্যাপে মেসি এবং রোনাল্ডোর সঙ্গে যোগাযোগ রাখেন। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একে অপরের সঙ্গে খেলবেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘আমরা তাঁদের একত্র করব।’ আর তেভেজ এই লক্ষ্যে সফল হলে, সেটি যে ফুটবলের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত হবে এবং কোটি কোটি ফুটবল অনুরাগীর স্বপ্নপূরণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।













