বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। আট থেকে আশি প্রত্যেকেই নেটমাধ্যমের প্রতি অভ্যস্ত। যদিও, সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের কথা মাথায় রেখেও বিশ্বের একাধিক দেশে কম বয়সীদের জন্য এটি নিষিদ্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়া হল বিশ্বের প্রথম দেশ যেখানে যেখানে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। এই আবহে ভারতেও (India) কী একই পদক্ষেপ গ্রহণ করা হবে? মূলত, প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) একটি প্রতিক্রিয়ার পর এই বিষয়ে জল্পনা শুরু হয়েছে। মূলত, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বলে অভিহিত করেছেন। মেলবোর্নে সম্পন্ন হওয়া ভারত-অস্ট্রেলিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ থেকে ভারত ও অন্যান্য দেশও অনেক কিছু শিখেছে।
ভারতেও কম বয়সীদের জন্য নিষিদ্ধ হবে সোশ্যাল মিডিয়া (Social Media)?
অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী: একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে অনুসারে, প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে আইনটির প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে, অস্ট্রেলিয়া যেভাবে তথ্যপ্রযুক্তি ও সামাজিক মাধ্যম সংক্রান্ত আইনে পরিবর্তন আনছে, তা সমাজের সুরক্ষার জন্য অনুপ্রেরণাদায়ক। তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে অনলাইন বিপদ থেকে শিশুদের রক্ষা করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রচেষ্টা থেকে ভারতও অনেক কিছু শিখছে।

অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া আইন: জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ, যারা ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। এই আইনটি, ২০২৫ সালের ডিসেম্বরে কার্যকর হয়েছে। যার অধীনে টিকটক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার এবং স্ন্যাপচ্যাটের মতো নেটমাধ্যমের প্রধান প্ল্যাটফর্মগুলি ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। অস্ট্রেলিয়ার সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে কঠোর নির্দেশ জারি করে বলেছে যে, তাদের উচিত ব্যবহারকারীদের বয়স কঠোরভাবে যাচাই করা এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা।
আরও পড়ুন: আরও সহজেই ট্রেনের টিকিট বুকিং! প্রস্তুত IRCTC-র ওয়েবসাইটের নতুন ভার্সন, লাভবান হবেন যাত্রীরা
ভারতও কী এই পদক্ষেপ নেবে: সামগ্রিকভাবে কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন। এর ফলে অনেকেই মনে করছেন যে ভারতও হয়তো একই ধরণের পদক্ষেপ নিতে পারে। উল্লেখ্য যে, ভারত সরকার অতীতেও কম বয়সীদের অনলাইন হুমকি থেকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে। সাম্প্রতিক ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী শিশুদের ডেটা প্রসেস করার জন্য বাবা-মায়ের সম্মতি প্রয়োজন। এছাড়াও, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আরও নিরাপদ করার প্রচেষ্টা চলছে। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং গোয়ার মতো কিছু রাজ্য ইতিমধ্যেই কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারত কম বয়সীদের ক্ষেত্রে শিক্ষা এবং ডিজিটাল বিকাশের জন্য ইন্টারনেট ব্যবহারকে অপরিহার্য বলে মনে করে। তাই এখানে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে অভিভাবকদের ওপর বিষয়টি নিয়ন্ত্রণের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মাত্র ৪ মাস আগেই বিশ্ব চ্যাম্পিয়ন! অথচ এখন লাগাতার পরাজয়, কেন সমস্যার সম্মুখীন টিম ইন্ডিয়া?
একাধিক দেশ অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করছে: অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত পরবর্তীকালে একাধিক দেশ অনুসরণ করেছে। ব্রিটেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম এবং গেমিং ও লাইভ স্ট্রিমিং নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি ব্রাজিল, কানাডা ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ইতিমধ্যেই অনুরূপ বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়াও, স্পেন, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি এহেন বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে।
















