পুজোর আগে শেষ সুযোগ মৎস্যজীবীদের, শারদীয়ায় এবার পাতে উঠবে ইলিশ?

Published on:

Published on:

Recipe the steamed Katla fish with the taste and aroma of Hilsa
Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজো প্রায় দোরগোড়ায়। দুর্যোগের মেঘ কাটিয়ে উৎসবের আমেজ রাজ্য জুড়ে। তবে ইলিশ মাছের উপলব্ধতা নিয়ে প্রশ্ন এখনও রয়ে গিয়েছে। বাংলাদেশের ইলিশের (Hilsa) আশা নেই, তাই চলছে এপার বাংলার ইলিশের খোঁজ। পুজোর সময় পাওয়া যাবে রূপোলি শষ্য?

প্রথম থেকেই যোগান কম ইলিশের (Hilsa)

এবছর প্রথম থেকেই ইলিশের যোগান ছিল কম। তবে পুজোর আগে আর একবার জালে ইলিশ ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী সংগঠনের সভাপতি জানান, অষ্টমী তিথির গণ ধরে জালে ইলিশ পড়ার সম্ভাবনা রয়েছে। নয়তো এ বছরের মতো আর ইলিশ উঠবে না জালে।

Will this year hilsa fish be available on pujo

মাস জুড়ে চলবে মাছ ধরা: প্রতি বছর দুর্গাপুজোর পর থেকেই ইলিশ মাছ কমতে থাকে। শীত পড়তে শুরু করলে মাছ আর তেমন পাওয়া যায় না। এবছর পুজোর মাস জুড়ে চলবে ইলিশ (Hilsa) মাছ ধরা। তবে বর্তমানে আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে সমুদ্রে মাছ ধরা হয়ে উঠছে কঠিন। গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছে সব ট্রলার।

আরও পড়ুন : কম তেল মশলায় রেস্তোরাঁ স্টাইল রান্না, পুজোর মেনুতে রাখুন মুঘলাই মাটন

আসছে গুজরাটের ইলিশ: বাংলাদেশ থেকেও ইলিশ আসা নিয়ে দেখা দিয়েছে সমস্যা। তার বদলে এবার গুজরাট থেকে আসছে ইলিশ। মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, এবার বাজারে চাহিদার অনুপাতে ইলিশের যোগান কম। মাছ প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুন : রবির পরে সোমেও অব্যাহত ভোগান্তি, কবে কোন ট্রেন বাতিল?

গত বছর সপ্তমীতেও গভীর সমুদ্রে মাছ ধরেছিলেন মৎস্যজীবীরা। সেখানে এবছর নিম্নচাপের জেরে অনেক আগেই সমুদ্র থেকে জাল গুটিয়ে ফিরে এসেছেন তারা। তবে এবার পুজোর আগে আবারও সুযোগ পাচ্ছেন মৎস্যজীবীরা।