বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। দুর্গাপুজো, দীপাবলি, ছটপুজো একের পর এক উৎসব এখন চলতেই থাকবে। তার আগেই ইউপিআই পেমেন্ট নিয়ে এল স্বস্তির খবর। ইউপিআই (UPI) পেমেন্টে এমডিআর চার্জ নিয়ে বিভ্রান্তি এখনও পর্যন্ত পুরোপুরি মেটেনি। সূত্রের খবর অনুযায়ী, এবার ইউপিআই পেমেন্টে এমডিআর চার্জ চালু করার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
পিছিয়ে যাচ্ছে ইউপিআই এর (UPI) এমডিআর চার্জের তারিখ?
জানা গিয়েছে, আগামী ১৫ অক্টোবরের পরিবর্তে ১ জানুয়ারি ২০২৭ থেকে চালু করার বিষয়ে আলোচনা করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে তারিখ পিছিয়ে দেওয়া হলে ডিজিটাল পেমেন্ট গ্রহণকারী দোকানদার এবং ব্যবসায়ীরাও আরও কিছুটা সময় পাবেন।

কবে চালু হওয়ার সম্ভাবনা: জানা গিয়েছে, ৭ অক্টোবর NCPI এর নেতৃত্বে ইউপিআই স্টিয়ারিং কমিটির সদস্যদের একটি বৈঠক হয়। সেখানেই উৎসবের কথা মাথায় রেখে এমডিআর চালু করার তারিখ পিছিয়ে দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হয়েছে বলে খবর। তবে বৈঠকে যে চূড়ান্ত অনুমোদন পাওয়া গিয়েছে বা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে এমন কোনও তথ্য মেলেনি। সরকারি সিদ্ধান্তের পরেই জানা যাবে ১৫ অক্টোবর থেকেই চার্জ চালু হবে নাকি তারিখ পিছিয়ে যাবে।
আরও পড়ুন : টানা ৪৫ মিনিট ধরে CPR, নানার আকস্মিক মৃত্যুতে দায়ের আইনি মামলা
কী লাভ হবে: এমডিআর চার্জের (UPI) তারিখ পিছিয়ে গেলে উৎসবের মরশুমে স্বস্তি পাবেন বহু মানুষ। এই সময়ে সকলেই জামাকাপড়, মিষ্টি, উপহার কিনে থাকেন। এই সময়ে চার্জ চালু হয়ে গেলে পেমেন্ট গ্রহণকারী ব্যবসায়ীরা প্রভাবিত হবেন। তবে তারিখ যদি ১ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় তাহলে প্রস্তাবিত চার্জ চালু হওয়ার সময়সীমা প্রায় আড়াই মাস পিছিয়ে যাবে। ব্যবসায়ীরা বিষয়টি বুঝে নেওয়ার এবং নিজেদের প্রস্তুত করার সময় পাবেন।
আরও পড়ুন : বছরে কোটি কোটি যাত্রী সমাগম, দেশের ব্যস্ততম রেল স্টেশনের তালিকায় বাংলার দুই জনপ্রিয় স্টেশন
উল্লেখ্য, কোনও আত্মীয় বা বন্ধুকে যদি ইউপিআই এর মাধ্যমে ৫ হাজার টাকার বেশিও পাঠান, তাহলেও তাতে কোনও অতিরিক্ত চার্জ বসবে না। এই এমডিআর বসবে দোকান থেকে জিনিস কেনার সময়। তবে সেখানেও এমডিআর চার্জ দিতে হবে না ক্রেতাকে। ওই চার্জ দেবে ব্যবসায়ী।













