বাংলা হান্ট ডেস্ক: কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। তবে পৌষের শেষদিনে বাড়ল তাপমাত্রা। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি হলে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা সামান্য বাড়লেও এখনই শীত বিদায় নয়। মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে আপাতত শীত বিদায় নিচ্ছে না। তবে আপাতত জাঁকিয়ে শীতেরও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আপাতত আগামী সাত রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। তবে সক্রিয় হবে উত্তুরে হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও ঠান্ডার আমেজ থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মাঘেও দীর্ঘায়িত হবে বলে শীত। পশ্চিমের বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে।
আপাতত কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে সর্বত্রই। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: নিয়ম বদল! রাজ্য সরকারি কর্মীদের বড় স্বস্তি দিল অর্থ দপ্তর, জারি বিজ্ঞপ্তি
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট আরও বাড়বে চলতি সপ্তাহে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। এই সব জেলায় জারি হলুদ সতর্কতা। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার সহ সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে।
আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে।













