মহিলাদের দ্রুত সাহায্য দিতে প্রস্তুত পুলিশ, কীভাবে কাজ করবে Women Help Desk?

Published on:

Published on:

Women Help Desk Training Begins Across Kolkata Police Stations
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের নিরাপত্তা ও অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে কলকাতা পুলিশের অধীন সব থানায় চালু হয়েছে মহিলা হেল্প ডেস্ক (Women Help Desk)। এবার সেই ডেস্কে দায়িত্ব পালন করা মহিলা পুলিশকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল। কীভাবে অভিযোগ নিতে হবে, কীভাবে দ্রুত সাহায্য করতে হবে এবং কোন বিষয়গুলিতে বিশেষ নজর দিতে হবে, তা নিয়েই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

মহিলা হেল্প ডেস্ক (Women Help Desk): নারী নিরাপত্তায় বিশেষ উদ্যোগ

কলকাতা পুলিশের সব থানায় মহিলা হেল্প ডেস্ক (Women Help Desk) চালু হওয়ার পর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। পুলিশ ট্রেনিং স্কুল (PTS)-এ আয়োজিত এই শিবিরে বিভিন্ন পদমর্যাদার ১৮৩ জন মহিলা অফিসার অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাও।

পুলিশ কমিশনার জানান, এটি প্রথম পর্যায়ের প্রশিক্ষণ। আগামী দু’মাস পরে এর কাজকর্ম পর্যালোচনা করা হবে। এরপর ধাপে ধাপে আরও মহিলা পুলিশকর্মীদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রয়োজন হলে অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হতে পারে।

পুলিশের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও মহিলা অভিযোগ জানাতে থানায় এলে তাঁকে যেন এক থানা থেকে অন্য থানায় ঘুরতে না হয়। সেই কারণে প্রয়োজনে জিরো FIR নেওয়া হবে। অভিযোগ দ্রুত নথিভুক্ত করা, প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং দ্রুত বিচার পাওয়ার পথে সাহায্য করাই হবে মহিলা হেল্প ডেস্ক (Women Help Desk)-এর মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ শিবির শেষে মহিলা পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। নারী সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সংবেদনশীলভাবে কাজ করার পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন তিনি।

কয়েক দিন আগেই নারী নিরাপত্তা নিয়ে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের ৫০০ থানায় মহিলা হেল্প ডেস্ক (Women Help Desk) চালু করা হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা বাড়াতে গঠন করা হচ্ছে ‘দুর্গা স্কোয়াড’। এই কাজে ব্যবহারের জন্য মহিলা পুলিশদের হাতে তুলে দেওয়া হবে ২১৩টি নতুন মোটরসাইকেলও।

Women Help Desk Training Begins Across Kolkata Police Stations

আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি হলেই হাতে রঙিন ব্যান্ড! দালালরাজ বন্ধে বড় সিদ্ধান্ত সরকারের

নারী ও কন্যাদের নিরাপত্তার প্রশ্নে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি মেনেই কাজ করবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই মহিলা হেল্প ডেস্ক (Women Help Desk)-কে আরও কার্যকর করে তুলতে জোর দিচ্ছে পুলিশ প্রশাসন।