খেলেছিলেন এবারের বিশ্বকাপে! মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তরুণ ফুটবলার

Published on:

Published on:

Young footballer Jaydan Adams passes away at the age of 25.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ এখনও চলছে। এই বিশ্বকাপেও অংশগ্রহণ করেছিলেন তিনি। যদিও, ফুটবলের এই মহাযুদ্ধের ফলাফল জানা হল না তাঁর। দক্ষিণ আফ্রিকার তরুণ ফুটবলার জেডেন অ্যাডামস (Jayden Adams) মাত্র ২৫ বছর বয়সেই পাড়ি দিলেন না ফেরার দেশে। তাঁর আকস্মিক মৃত্যুতে ফুটবল (Football) বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। অ্যাডামস সম্প্রতি ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2026) বাফানা বাফানা (দক্ষিণ আফ্রিকার) হয়ে খেলার স্বপ্ন পূরণ করেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সতীর্থদের পাশাপাশি তাঁর ক্লাব এবং অনুরাগীরা গভীর শোকাহত। তবে, এখনও পর্যন্ত জেডেন অ্যাডামসের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন জেডেন অ্যাডামস (Jayden Adams):

ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, জেডেন অ্যাডামস ক্লাব ফুটবলে মামেলোদি সানডাউনসের হয়ে অসাধারণ খেলেছেন। দলের সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যার ফলে তিনি দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন। বিশ্বকাপেও তিনি দলের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। নকআউট পর্বে পৌঁছে দক্ষিণ আফ্রিকা ইতিহাস গড়েছিল। কিন্তু শেষ ৩২-এর পর্বে ইনজুরি টাইমে একটি গোল হজম করে কানাডার কাছে ১-০ গোলে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।

Young footballer Jayden Adams passes away at the age of 25.

জেডেন অ্যাডামসের মেন্টর একটি বিবৃতি দিয়েছেন: ইতিমধ্যেই জেডেন অ্যাডামসের মেন্টর ব্রেন্ডিন জনসন জানিয়েছেন যে, এই খবরটি পরিবার এবং প্রিয়জনদের জন্য একটি বিরাট ধাক্কা। তাঁর মতে, বিশ্বকাপ থেকে ফেরার পর অ্যাডামস অত্যন্ত খুশি ছিলেন এবং নতুন মরশুম নিয়ে বেশ উত্তেজিত ছিলেন। সিএএফ চ্যাম্পিয়নশিপ জেতার পর তিনি তাঁর কেরিয়ারের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। জনসন আরও জানান, ‘গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছিল। বিশ্বকাপ থেকে ফেরার পর তিনি খুব ইতিবাচক ছিলেন। তিনি জানতেন যে তাঁর জন্য সামনে অনেক বড় সুযোগ রয়েছে। তিনি ফুটবলের প্রতি সম্পূর্ণ নিবেদিত ছিলেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন।’

আরও পড়ুন: নেপথ্যে রয়েছে বিশেষ কারণ! আচমকাই iPhone-এর এই মডেলটি কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের মধ্যে

মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি: এদিকে, জেডেন অ্যাডামসের মৃত্যুর কারণ এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবে, এত অল্প বয়সে তাঁর মৃত্যু শুধু দক্ষিণ আফ্রিকাকেই নয়, সমগ্র ফুটবল বিশ্বকে হতবাক করেছে। তাঁর সংক্ষিপ্ত কিন্তু গৌরবময় কেরিয়ারে রেখে যাওয়া ছাপ ফুটবল অনুরাগীরা দীর্ঘকাল মনে রাখবেন।

আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক’, ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল নতুন রণতরী INS মহেন্দ্রগিরি

২ সপ্তাহ আগে দিদা প্রয়াত হন: উল্লেখ্য যে, চেকিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের প্রায় ২ সপ্তাহ আগে জেডেন অ্যাডামসের দিদা মারিয়ানা অ্যাডামস প্রয়াত যান। এই ব্যক্তিগত শোক সত্ত্বেও, জেডেন অ্যাডামস দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তাঁর আবেগ ও পেশাদারী মনোভাব সর্বত্র প্রশংসিত হয়েছিল। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়েছে ফুটবল বিশ্ব।