বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচের জন্য ঘোষণা হয়েছে ভারতীয় দলের (Team India)। যেখানে ভারতীয় টেস্ট দলে অলরাউন্ডার মানব সুথার স্থান পেয়েছেন। আর তারপরেই গোটা রাজস্থান আনন্দিত ও গর্বিত হয়েছে। শুধু তাই নয়, দীর্ঘ ১২ বছরের একটি অপেক্ষারও অবসান ঘটেছে। মূলত, গত ১২ বছরে রাজস্থান থেকে ভারতের টেস্ট দলে নির্বাচিত প্রথম ক্রিকেটার হিসাবে বিবেচিত হয়েছেন মানব সুথার।
টিম ইন্ডিয়ায় (Team India) সুযোগ পেয়েছেন মানব সুথার:
রাজস্থান ক্রিকেট জানিয়েছে শুভেচ্ছা: এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা BCCI-র সিনিয়র নির্বাচক কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির আহ্বায়ক মোহিত যশবন্ত যাদব এবং কমিটির প্রত্যেক সদস্য মানব সুথারকে তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। এর পাশাপাশি তাঁর উজ্জ্বল ও সফল আন্তর্জাতিক কেরিয়ারও কামনা করেছেন তাঁরা। মোহিত জসবন্ত যাদব জানিয়েছেন যে, এই নির্বাচনের কারণে সমগ্র রাজস্থান ক্রিকেটে অপরিসীম আনন্দের আবহ বিরাজ করছে এবং এটি রাজ্যের জন্য একটি গর্বের মুহূর্ত।

রাজস্থান থেকে অল্প সংখ্যক ক্রিকেটার উঠে এসেছেন: উল্লেখ্য যে, ভারত ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি আগামী ৬ জুন থেকে মুল্লানপুরে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে, মানব সুথারের নির্বাচনের আগে রাজস্থান থেকে হাতেগোনা কয়েকজন টেস্ট ক্রিকেটার উঠে এসেছিলেন। এঁদের মধ্যে রয়েছেন সেলিম দুরানি, যিনি ১৯৫৯-৬০ থেকে ১৯৭২-৭৩ সাল পর্যন্ত ভারতের হয়ে ২৯ টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং ১,২০২ রান করার পাশাপাশি ৭৫ টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! টানা ৬ দিন বন্ধ থাকবে SBI-র ব্রাঞ্চ, দুর্ভোগ এড়াতে সেরে রাখুন প্রয়োজনীয় কাজ
এছাড়াও, হনুমন্ত সিং ১৯৬৩-৬৪ থেকে ১৯৬৯-৭০ সালের মধ্যে ভারতের হয়ে ১৪ টি টেস্ট খেলে ৬৮৬ রান করেন। অপরদিকে, পার্থসারথি শর্মা ১৯৭৪-৭৫ থেকে ১৯৭৬-৭৭ সাল পর্যন্ত ৫ টি টেস্টে ১৮৭ রান করেন। এদিকে, পঙ্কজ সিং ২০১৪-১৫ সালে ২ টি টেস্ট খেলে ২ টি উইকেট নেন।
আরও পড়ুন: মোদী-মেলোনির মেলোডি পোস্টে শেয়ার বাজারে ঝড়! ‘ভুলে’ অন্য পার্লের স্টকে রকেটের গতি
মানব সুথারের দুর্দান্ত পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, সব ফরম্যাট মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে মানব সুথারের পারফরম্যান্স বেশ আকর্ষণীয় তিনি ২৯ টি প্রথম-শ্রেণির ম্যাচে ৯৪৫ রান করেছেন এবং ১২৯ টি উইকেট নিয়েছেন। মানব মোট ২৫ টি লিস্ট-এ ম্যাচ খেলেছে। যেখানে ৩৫০ রান করার পাশাপাশি ৩৪ টি উইকেটও নিয়েছেন। তিনি তাঁর কেরিয়ারে ২৯ টি T20 ম্যাচও খেলেছেন। যেখানে তিনি ৯৪ রান করার পাশাপাশি ২৫ টি উইকেট নিয়েছেন।













