তিন সপ্তাহের ডেডলাইন! বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলায় কড়া ডোজ হাইকোর্টের

Published on:

Published on:

calcutta high court(100)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জেলা থেকে শহর কলকাতা, বাড়ছে রাজ্যে বেআইনি নির্মাণের রমরমা! সাম্প্রতিক সময়ে এমনই অভিযোগ বারে বারে উঠে এসেছে। সর্বত্র আগাছার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ (Illegal Construction)! বিগত কয়েক বছর ধরে বেআইনিভাবে জমি অধিগ্রহণ করে বিল্ডিং তৈরি নিয়ে একের পর মামলা শুনেছে হাইকোর্ট (Calcutta High Court)। কড়া নির্দেশও দিয়েছেন বিচারপতিরা। তবে সুরাহা হয়নি। যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।

বেআইনি নির্মাণ মামলায় কড়া আদালত | Calcutta High Court

ফের একবার আদালতের নির্দেশকে উপেক্ষা করে কলকাতা ও বিধাননগরে জমি দখল ও সেই জমিতে অবৈধ নির্মাণ গজিয়ে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বিধান নগরে বেআইনি ভাবে জমি অধিগ্রহণ করে বিল্ডিং তৈরির অভিযোগ উঠেছে। যা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলাতেই এল কড়া নির্দেশ।

হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে বুধবার বিধাননগরে অবৈধ নির্মাণ নিয়ে মামলা দায়ের হয়। আদালতে মামলাকারীর অভিযোগ, বিধাননগরের বেআইনি নির্মাণ হয়েছে। তিনি জানান, তার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টও আছে যেখানে দেখা যাচ্ছে ওই জমি বেআইনি ভাবে অধিগ্রহণ। সেই মামলায় কড়া অবস্থান নিল হাইকোর্ট।

Calcutta High Court

আরও পড়ুন: ইউনূস জমানায় পাক-বাংলাদেশ সম্পর্কে গতি, ১৪ বছর পর চালু সরাসরি ঢাকা-করাচি ফ্লাইট

ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী তিন সপ্তাহের মধ্যে ওই জায়গা পরিদর্শন করে এফিডেভিটের কপি জমা দিতে হবে। বিধান নগর মিউনিসিপ্যাল কর্পোরেশেন এবং ব্লক ডেভলপমেন্ট অফিসারকে জানাতে হবে এই বিষয়ে। এর আগেও অবৈধ নির্মাণ মামলায় কড়া অবস্থান নিয়েছে হাইকোর্ট। এবারেও তার ব্যতিক্রম হল না। এবার আদালতের এই নির্দেশের পর কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।