লাফিয়ে বাড়বে সরকারি কর্মীদের বেতন! সপ্তম বেতন কমিশনের সুবিধা কবে থেকে মিলবে জানুন

Published on:

Published on:

7th Pay Commission salary hike latest update for State Government employees

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকে সরকারি কর্মীদের (State Government Employees) জন্য একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পাশাপাশি সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)  গঠন করা হয়েছে। নতুন বেতন কমিশন রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো, ডিএ, পেনশন, পদোন্নতি, অন্যান্য ভাতা সহ নানা বিষয় পর্যালোচনা করবে।

কবে থেকে মিলবে সপ্তম বেতন কমিশনের সুবিধা? | (7th Pay Commission)

২০২৬ সালের ২২ জুলাই সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আগামী ছয় মাসের মধ্যে কমিশনকে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। সেই হিসেবে ২০২৭ সালের জানুয়ারি মাসে ছয় মাস সম্পূর্ণ হচ্ছে। যদিও প্রয়োজনে এই সময়সীমা বাড়াতে পারে রাজ্য সরকার।

7th pay Commission(18)

তবে জানিয়ে রাখি, সপ্তম বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়া ও নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া এক নয়। কমিশন সুপারিশ জমা করার পর রাজ্য সরকার তা খতিয়ে দেখবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘সবাই ক্ষমতার ফোঁটা নিতে যেত’! মমতার বাড়ির ভাইফোঁটার অনুষ্ঠান নিয়ে খোঁচা দিলীপের

এদিকে গত বৃহস্পতিবার অর্থ দফতরের অডিট শাখার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীরা সকলে সপ্তম বেতন কমিশনের আওতায় আসবেন। রাজ্যপালের সম্মতিক্রমে কার্যকর করা হয়েছে এই নির্দেশিকা। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র নির্দেশ দিয়েছেন।

সপ্তম বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের বেতন-সহ অন‌্যান‌্য সুযোগ-সুবিধার বিষয়ে বেতন কমিশনকে পরামর্শ দিতে একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে নতুন বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে, সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে বা বকেয়া টাকা পাওয়া যাবে কিনা সেই নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।