‘সবাই ক্ষমতার ফোঁটা নিতে যেত’! মমতার বাড়ির ভাইফোঁটার অনুষ্ঠান নিয়ে খোঁচা দিলীপের

Published on:

Published on:

Dilip Ghosh taunts on Mamata Banerjee Bhaiphota programme

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে জাঁকজমক করে ভাইফোঁটা হয়েছে। ‘দিদি’র হাতে ফোঁটা নিতে ছুটে যেতেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ একাধিক হেভিওয়েট। তবে পালাবদলের পর প্রথম ভাইফোঁটায় সেই জৌলুস উধাও। এবার এই নিয়ে খোঁচা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, যারা শুধু ক্ষমতা ভোগ করে তাঁদের এমনই হয়।

মমতার বাড়ির ভাইফোঁটা নিয়ে খোঁচা দিলীপের | (Dilip Ghosh)

অন্যান্য দিনের মতো বুধবার সকালেও ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন পঞ্চায়েতমন্ত্রী। সেখানে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ফোঁটা নেন তিনি। এরপরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইফোঁটা নিয়ে খোঁচা দেন। বলেন, “সবই ছিল পাওয়ারের ফোঁটা।“

Dilip Ghosh

এই বছর ভাইফোঁটার অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। তবে দেখা করায় বাধা নেই। এই বিষয়ে দিলীপ বলেন, “আসলে সবাই পাওয়ারের ফোঁটা নিতে যেত। আজ পাওয়ার নেই, তাই ফোঁটাও নেই। অনেক ভাই ছিল। তাঁরা নাকি ৩০-৪০ বছর ধরে ওনার হাত থেকে ফোঁটা নিতেন। তাঁরা আজ ওখানে যান কিনা দেখা যাক।“

আরও পড়ুনঃ ২ হাজার টাকা বাড়তে পারে নূন্যতম মাসিক পেনশন! পেনশনভোগীদের জন্য রইল বড় আপডেট

এখানেই না থেমে রাজ্যের মন্ত্রীর দাবি, আগে যারা মমতার কাছে ফোঁটা নিয়ে আসতেন, তাঁরা কেউ ব্যক্তি মমতার কাছে আসতেন না, বরং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আসতেন। আজ তিনি মুখ্যমন্ত্রী নেই। সেই কারণে আর ফোঁটাও নেই।

পালাবদলের আগে অবধি মমতার বাড়ির ভাইফোঁটায় তৃণমূলের প্রথমসারির নেতাদের ভিড় দেখা যেত। ফিরহাদ, অরূপরা একাধিক কর্মসূচিতেও থাকতেন। এই বিষয়ে দিলীপ বলেন, “সবটাই ছিল ক্ষমতার ফোঁটা। আজ না দিদি আছে, না ভাইয়েরা আছে। যারা শুধু ক্ষমতা ভোগ করে, তাঁদের এমনই হয়। সামাজিক সম্পর্কের কোনও বন্ধন ছিল না। সবকিছুর মধ্যে রাজনীতি মেশানো হলে এমনটা তো হবেই।“

এদিকে মঙ্গলবার রাতেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, এই বছর ভাইফোঁটা পালন করবেন না মমতা। কেউ দেখা করতে চাইলে আসতে পারেন। তবে ফোঁটার অনুষ্ঠান হবে না। এবার এই নিয়ে খোঁচা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।