অষ্টম পে কমিশনে মাসে ৫০ হাজার টাকা বেশি পাবেন সরকারি কর্মীরা! কীভাবে? রইল হিসাব

Published on:

Published on:

8th Pay Commission 3.83 fitment factor salary calculation explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের (Central Government Employees) বেতন বৃদ্ধি নিয়ে জোর আলোচনা চলছে। অষ্টম পে কমিশনে (8th Pay Commission)  কতটা বেতন বাড়তে পারে এই নিয়ে ফের এক নতুন হিসাব সামনে এসেছে। সেই অনুযায়ী বহু কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রায় ৫০ হাজার টাকা বেতন বাড়তে পারে।

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধির নতুন হিসাব | (8th Pay Commission)

বর্তমানে অষ্টম পে কমিশন নিয়ে নানা বৈঠক চলছে। সরকারি কর্মী, পেনশনভোগী ও অন্যান্য অংশীদাররা নিজেদের মতামত জানাচ্ছেন। ইতিমধ্যেই ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন, অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশনের মতো একাধিক সংগঠনের তরফে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূল ভেঙেছে’! এবার বোমা ফাটালেন মদন মিত্র

এবার সেই দাবি মেনে নিয়ে শেষমেষ ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। নূন্যতম বেসিক বেতন ১৮,০০০ থেকে বেড়ে একলাফে ৬৮,৯৪০ টাকা হয়ে যেতে পারে। অর্থাৎ একধাক্কায় মাসিক বেতন ৫০,৯৪০ টাকা বাড়তে পারে।

অষ্টম পে কমিশনে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হলে বিভিন্ন পে লেভেলের বেসিক বেতনেও ব্যাপক বদল আসতে পারে। লেভেল ২ কর্মীদের নূন্যতম বেসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে বেড়ে ৭৬,২১৭ টাকা হতে পারে। লেভেল ৩ কর্মীদের ক্ষেত্রে এই অঙ্কটা হতে পারে ২১,৭০০ টাকা থেকে বেড়ে প্রায় ৮৩,১১১ টাকা। লেভেল ৪ এর ক্ষেত্রে ২৫,৫০০ টাকা থেকে বেড়ে প্রায় ৯৭,৬৬৫ টাকা হতে পারে।

8th Pay Commission

একইরকমভাবে লেভেল ৫ কর্মীদের ক্ষেত্রে নূন্যতম বেসিক বেতন ২৯,২০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ১,১১,৮৩৬ টাকা ও লেভেল ৬ কর্মীদের ক্ষেত্রে এই অঙ্কটা হতে পারে ৩৫,৪০০ টাকা থেকে বেড়ে ১,৩৫,৫৮২ টাকা। তবে এগুলি ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে করা একটি সম্ভাব্য হিসাব। চূড়ান্ত বেতন কাঠামো তৈরি হলে সংখ্যায় বদলও আসতে পারে।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশনের অধীন রয়েছেন। এই পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। অষ্টম পে কমিশনে সেটাই বাড়িয়ে ৩.৮৩ করার দাবি জানিয়েছে বহু কর্মী ও পেনশনভোগী সংগঠন। তবে অষ্টম পে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া অবধি সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।