১৮ হাজার থেকে ৬০ হাজার! অষ্টম পে কমিশনে বেতনে বড় চমক

Published on:

Published on:

8th Pay Commission Salary May Rise to 60000
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পেনশনভোগীরা এখন অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) অপেক্ষায়। কারণ নতুন পে কমিশন চালু হলেই বেতন বাড়ে এবং পুরো স্যালারি স্ট্রাকচার বদলে যায়। বিশেষ করে যাঁদের এখন ১৮,০০০ টাকা বেসিক, তাঁদের ভবিষ্যতে বেতন কতটা বাড়তে পারে, তা নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে। সাম্প্রতিক হিসেব বলছে, এই বেতন ধীরে ধীরে ৪৫ হাজার পেরিয়ে ৬০ হাজার টাকাতেও পৌঁছতে পারে।

অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) বেতন কাঠামো

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) চালু হলে বেতনের কাঠামোয় বড় পরিবর্তন আসবে। শুধু বেসিক স্যালারি বাড়বে না, তার সঙ্গে বাড়বে HRA, TA-র মতো ভাতা। এর ফলে গ্রস স্যালারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে যাঁদের বেসিক ১৮,০০০ টাকা, নতুন কমিশনে তা বেড়ে প্রায় ৩৪,৫৬০ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন বেসিকের উপর নির্ভর করেই অন্যান্য ভাতা হিসেব করা হবে।

গ্রস স্যালারি কত দাঁড়াতে পারে?

নতুন বেসিকের সঙ্গে HRA ও TA যোগ করলে মোট বেতন ৪৫,০০০ টাকার বেশি হতে পারে। প্রথমে DA শূন্য হয়ে যাবে, কারণ পুরনো DA বেসিকের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তবে পরবর্তীতে DA বাড়তে শুরু করলে বেতন আরও দ্রুত বাড়বে।

ফিটমেন্ট ফ্যাক্টরের ভূমিকা

ফিটমেন্ট ফ্যাক্টরই নির্ধারণ করে পুরনো বেসিক থেকে নতুন বেসিক কত হবে। আগে ষষ্ঠ পে কমিশনে ছিল ১.৯২ এবং সপ্তমে ২.৫৭। এবার আবার ১.৯২ থাকার সম্ভাবনা রয়েছে বলেই অনুমান। এই হিসেব অনুযায়ী – ১৮,০০০ × ১.৯২ = প্রায় ৩৪,৫৬০ টাকা (নতুন বেসিক)

HRA কতটা বাড়বে?

HRA বেসিকের উপর নির্ভর করে। মেট্রো শহরে এটি ২৭% ধরা হলে ৩৪,৫৬০ টাকার উপর HRA দাঁড়াতে পারে প্রায় ৯,৩৩১ টাকা। বর্তমানে যা প্রায় ৪,৮৬০ টাকা। অর্থাৎ এখানে বড়সড় বৃদ্ধি দেখা যাবে।

TA-র কী পরিবর্তন হবে?

TA সাধারণত স্থির থাকে। মেট্রো শহরে এটি প্রায় ১,৩৫০ টাকার আশেপাশেই থাকবে। যদিও খুব বেশি পরিবর্তন হয় না, তবুও এটি গ্রস স্যালারির অংশ হিসেবেই যোগ হবে।

DA কীভাবে প্রভাব ফেলবে?

নতুন কমিশন চালু হলে DA আবার ০% থেকে শুরু হবে।কিন্তু প্রতি ছয় মাস অন্তর DA বাড়বে এবং নতুন বেসিকের উপর প্রয়োগ হবে। এর ফলে ভবিষ্যতে বেতন দ্রুত বাড়তে থাকবে।

তাহলে ৬০,০০০ টাকা কীভাবে সম্ভব?

শুরুতেই বেতন তিনগুণ হবে না। প্রথমে এটি ৪৫ হাজারের আশেপাশে উঠবে। তারপর DA বাড়ার সঙ্গে সঙ্গে বেতন বাড়বে।

  • DA ২০% হলে: বেতন ৫২,০০০+
  • DA ৫০% হলে: বেতন ৬০,০০০ ছাড়াতে পারে

অর্থাৎ ২-৩ বছরের মধ্যে ধীরে ধীরে এই বৃদ্ধি হবে।

8th Pay Commission Salary Hike Timeline & Benefits Explained

আরও পড়ুনঃ একদিনে তিন তিনটি অভিযান, ভোটের আগে কলকাতায় উদ্ধার বিপুল নগদ

কবে চালু হতে পারে অষ্টম পে কমিশন?

সাধারণত প্রতি ১০ বছরে নতুন পে কমিশন আসে। সপ্তম পে কমিশন চালু হয়েছিল ২০১৬ সালে এবং এর মেয়াদ শেষ হয়েছে ২০২৫-এর শেষে। ধারণা করা হচ্ছে, সরকার অনুমোদন দিলে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হতে পারে। যদিও বাস্তবে অনুমোদন পেতে ২০২৭-২৮ পর্যন্ত সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে কর্মচারীরা বকেয়া টাকাও পেতে পারেন।