Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - কোটি কোটি গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা SBI-র! ডিপোজিট স্কিমে হচ্ছে বড় বদল, জানুন এখনই

কোটি কোটি গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা SBI-র! ডিপোজিট স্কিমে হচ্ছে বড় বদল, জানুন এখনই

Sayak Panda

Published on: September 13, 2025

Sayak Panda

Published on: September 13, 2025

State Bank of India is making major changes to its deposit scheme.
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI (State Bank of India) এবার তার কোটি কোটি গ্রাহকের জন্য একটি বড় পরিবর্তন এনেছে। এমতাবস্থায়, আপনিও যদি SBI-এর গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রেই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্যাঙ্কটি তার বিশেষ মাল্টি অপশন ডিপোজিট অর্থাৎ MOD স্কিমে একটি নতুন নিয়ম প্রয়োগ করেছে। এখন থেকে এই স্কিমের সুবিধা নিতে হলে, গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে। আগে এই পরিমাণ ছিল ৩৫,০০০ টাকা।

KPS Admission 2026
SNU Admission 2026

ডিপোজিট স্কিমে বড় পরিবর্তন SBI (State Bank of India)-র:

অর্থাৎ, এখন এই স্কিমের সুবিধা পেতে আপনার অ্যাকাউন্টে (State Bank of India) আগের তুলনায় বেশি টাকা রাখতে হবে। এমতাবস্থায়, যাঁদের ছোট বা মাঝারি ব্যালেন্স আছে, এই পরিবর্তনটি তাঁদের জন্য একটু কঠিন হতে পারে। কিন্তু যাঁদের ব্যালেন্স বেশি, তান্ডার্নজন্য এই স্কিমটি এখনও ভালো রিটার্ন দেবে।

State Bank of India is making major changes to its deposit scheme.

MOD স্কিমের অর্থ কী: উল্লেখ্য যে, আপনার সেভিংস অ্যাকাউন্টে ৫০,০০০ টাকার বেশি থাকলে, অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে একটি ফিক্সড ডিপোজিট অর্থাৎ FD-তে রূপান্তরিত হয়। ওই অর্থ ১,০০০ টাকার ছোট ছোট ইউনিটে FD-তে যায়। আপনি ওই FD-তে একই সুদ পাবেন যা আপনি একটি সাধারণ টার্ম ডিপোজিটে পান। এই সুদ সেভিংস অ্যাকাউন্টের সুদের চেয়ে অনেক বেশি। যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কমে যায়, সেক্ষেত্রে ব্যাঙ্ক স্বয়ংক্রিয়ভাবে MOD থেকে টাকা তুলে নেয় এবং আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করে। এর অর্থ হল আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি সহজেই টাকা পেতে পারেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই স্কিমে প্রবীণ নাগরিকরাও অতিরিক্ত সুদের সুবিধা পান।

আরও পড়ুন: “আমরা যেকোনও দলকে….”, নড়বড়ে ব্যাটিং সত্ত্বেও ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুমকি পাক অধিনায়কের

৫০,০০০ টাকার বেশি ব্যালেন্স: এই পরিবর্তনের প্রভাব বিভিন্ন গ্রাহকের ওপর ভিন্ন হবে। যাঁদের অ্যাকাউন্টে ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা ব্যালেন্স রয়েছে তাঁরা আর এই স্কিমের সুবিধা নিতে পারবেন না। এটি তাঁদের জন্য কিছুটা ক্ষতির কারণ হতে পারে। কারণ অর্থ উপার্জনের একটি সহজ উপায় এবার বন্ধ হয়ে যাবে। কিন্তু, যাঁদের ৫০,০০০ টাকার বেশি ব্যালেন্স আছে, তাঁদের জন্য এই স্কিমটি এখনও উপকারী হিসেবে বিবেচিত হবে। এই স্কিমটি সেভিংস অ্যাকাউন্টের সহজলভ্যতা এবং FD-র ভালো রিটার্নের এক দুর্দান্ত সমন্বয় প্রদান করে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের প্রস্তুতি কেমন? জানালেন ব্যাটিং কোচ

এদিকে, এই পরিবর্তন ব্যাঙ্কিং সেক্টরকেও প্রভাবিত করবে। SBI (State Bank of India)-র এই পদক্ষেপ তাদের ডিপোজিট কস্ট পরিচালনার কৌশলের অংশ। ছোট ব্যালেন্সকে FD-তে রূপান্তর এড়াতে ব্যাঙ্ক এই লিমিট বাড়িয়েছে। এর ফলে, ক্ষুদ্র অঙ্কের গ্রাহকরা মনে করতে পারেন যে, তাঁদের উপার্জনের একটি উপায় হ্রাস পেয়েছে। তবে, এই স্কিমটি বড় অঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য আরও আকর্ষণীয় হবে। আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান, তাহলে আপনার অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স রাখার পরিকল্পনা করুন। তবে, এই সংক্রান্ত বিনিয়োগের আগে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন।

Related Stories

View All
Agnimitra Paul questions Mamata Banerjee intention for joining CJP Protest

মহালয়ায় বাংলার মানুষের মঙ্গল কামনার বদলে দিল্লিতে! ‘ঘর শত্রু বিভীষণ’ বলে বিস্ফোরক অগ্নিমিত্রা

Nepal devastated by flash floods again; houses and bridges washed away.

পিছু ছাড়ছে না বিপর্যয়! ফের হড়পা বানে বিপর্যস্ত নেপাল, ভেসে গেল বাড়িঘর-সেতু

দুর্গাপুজোয় ঘুরে আসুন দিঘা, পর্যটকদের জন্য একগুচ্ছ বিশেষ আকর্ষণ সরকারের

Submit your biodata to BJP's drop box to become a councilor

কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখেন? বিজেপির ড্রপ বক্সে জমা দিন নিজের বায়োডেটা

Breaking News

View All
What did Virender Sehwag say in praise of Vaibhav Sooryavanshi?

বৈভবের মধ্যেই খুঁজে পান নিজের প্রতিচ্ছবি! সূর্যবংশীর প্রশংসা করে বড় প্রতিক্রিয়া বীরেন্দ্র সেহবাগের

October 11, 2026
What did India say regarding the United Nations' concern over the protests by the CJP?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে ‘উদ্বিগ্ন’ রাষ্ট্রসংঘ! বিবৃতি জারি করে কী জানাল ভারত?

October 11, 2026
Police issue notice to Abhishek Banerjee in Camac Street case

সোমবার ডাকা হল অভিষেককে, ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের পুলিশের নোটিস

October 11, 2026
Supreme Court issues strict directives regarding Delhi protest

যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে মামলা, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

October 11, 2026
India strongly condemns Houthi attack on Riyadh airport.

সৌদি আরবের পাশে ভারত! রিয়াদে বিমানবন্দরে হুথি হামলার কড়া নিন্দা বিদেশ মন্ত্রকের

October 11, 2026
annapurna yojana(33)

‘পুজোর আগে বাকিদেরকেও টাকা ট্রান্সফার করে..,’ অন্নপূর্ণা যোজনা বড় আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী

October 11, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য