Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য বড় খবর! নতুন নিয়ম চালু করতে চলেছে SEBI

ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য বড় খবর! নতুন নিয়ম চালু করতে চলেছে SEBI

Sayak Panda

Published on: February 9, 2026

Sayak Panda

Published on: February 9, 2026

SEBI is going to introduce new rules for demat account users.
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account) ব্যবহারকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তথা SEBI এবার ডিম্যাট অ্যাকাউন্টে মিউচুয়াল ফান্ড রাখা লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের জন্য রিডেম্পশন প্রক্রিয়া সহজ করার প্রস্তাব করেছে। যার মধ্যে রয়েছে অটোমেটেড স্ট্যান্ডিং ইন্সট্রাকশনের প্রবর্তন। গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা একটি কনসাল্টেশন পেপারে, SEBI ডিম্যাট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট (SOA) মোডের মধ্যে পার্থক্য কমানোর পরামর্শ দেয়। যার উদ্দেশ্য হল, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) এবং সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান (STP) প্রতিবার ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চালানো। জানিয়ে রাখি যে, বর্তমানে, ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের টাকা তোলা বা স্থানান্তর করার সময় প্রতিবার নতুন ইনস্ট্রাকশন জমা দিতে হয়। SEBI-র মতে করে যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনা মিউচুয়াল ফান্ডের জন্য অটোমেটিক উইথড্রয়াল সক্ষম করে এই ঝামেলা দূর করা উচিত।

KPS Admission 2026
SNU Admission 2026

বড় পদক্ষেপের পথে SEBI:

DIS-এর ঝামেলা শেষ হবে: রেগুলেটর স্বীকার করেছে যে ডেলিভারি ইন্সট্রাকশন স্লিপ (DIS)-এর জন্য ম্যানুয়ালের প্রয়োজনীয়তা বর্তমানে বিনিয়োগকারীদের জন্য একটি বড় ঝামেলা। প্রতি মাসে বা ত্রৈমাসিকে টাকা তোলার জন্য বিভিন্ন ফর্ম পূরণ করতে হয়। যার ফলে বিলম্ব হয় এবং বিনিয়োগকারীরা ডিম্যাট মোডে SWP/STP নেওয়া এড়িয়ে চলেন।

SEBI is going to introduce new rules for demat account users.

পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়াই সম্পূর্ণ নিয়ন্ত্রণ: এদিকে,অনেক বিনিয়োগকারী আবার তাদের ব্রোকারকে পাওয়ার অফ অ্যাটর্নি (PoA) দিয়ে এই ঝামেলা এড়াতে পারেন। কিন্তু এটি তাদের বিনিয়োগের ওপর তাঁদের সরাসরি নিয়ন্ত্রণ হ্রাস করে। এমতাবস্থায়, SEBI চায় স্থায়ী নির্দেশাবলী সরাসরি ডিপোজিটরি সিস্টেমে থাকুক। যাতে বিনিয়োগকারী সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখেন এবং সুবিধাও পান। এর পাশাপাশি সেটেলমেন্ট প্রসেসও সহজ করা হবে। বর্তমানে, STP-র কিস্তির জন্য ব্রোকার, এক্সচেঞ্জ এবং ক্লিয়ারিং কর্পোরেশনের মধ্যে একটি দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হয়। প্রতিবারই সেল এবং বাই অর্ডার দিতে হয়। যা ত্রুটি এবং বিলম্বের ঝুঁকিতে থাকে। নতুন সিস্টেমটি এটি স্বয়ংক্রিয় করার চেষ্টা করবে।

আরও পড়ুন: করতে হবে করমর্দন! ভারতের সঙ্গে ম্যাচ খেলার প্রসঙ্গে ICC-র সামনে ৩ টি শর্ত রাখল পাকিস্তান

RTA-র সঙ্গে অটোমেশন: SEBI স্থায়ী নির্দেশাবলীর মাধ্যমে একটি নির্দিষ্ট তারিখে ডিপোজিটরি এবং RTA (রেজিস্ট্রার এবং ট্রান্সফার এজেন্ট)-র মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডেটা স্থানান্তর করার প্রস্তাব করেছে। এর ফলে, প্রতিবার নতুন অর্ডার দেওয়ার প্রয়োজন হবে না এবং টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অবাক সৌরভ! স্পষ্ট জানালেন…

ওয়ার্কিং গ্রুপের সুপারিশ: এদিকে, এই সমস্যা সমাধানের জন্য SEBI এক্সচেঞ্জ থেকে শুরু করে ডিপোজিটরি এবং RTA-র বিশেষজ্ঞদের নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। গ্রুপটি সুপারিশ করেছে যে ডিম্যাট হোল্ডারদেরও SOA মোডের মতো একই SWP/STP সুবিধা থাকা উচিত। এই ব্যবস্থা ২ টি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে ইউনিট-বেসড SWP/STP চালু করা হবে। যেখানে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট সংখ্যক ইউনিট বিক্রি বা স্থানান্তর করা যাবে। দ্বিতীয় পর্যায়ে, অ্যামাউন্ট বেসড SWP/STP, সুইং STP এবং প্রফিট-বেসড উইথড্রয়ালের মতো উন্নত বিকল্পগুলিও উপলব্ধ থাকবে। সামগ্রিকভাবে, ডিম্যাট অ্যাকাউন্টে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকে সহজ, নিরাপদ এবং সহজ করার ক্ষেত্রে SEBI-র এই পদক্ষেপকে একটি বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে।

Related Stories

View All
Ajker rashifal todays horoscope 7 October 2026.

আজকের রাশিফল ৭ অক্টোবর, ব্যবসায় বাজিমাত করবে এই ছয় রাশি

রোহিত, রাহুলদের ক্লাবে ঢুকলেন শ্রেয়স আইয়ার! ভারতকে জিতিয়ে গড়লেন এই বিরাট রেকর্ড

Earthquake in large parts of North India including Delhi, what is the intensity?

আচমকাই কেঁপে উঠল রাজধানী দিল্লি! উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে ভূকম্পন, তীব্রতা কত?

‘পুজো হোক সবার’, মানবিক উদ্যোগ সৌভিক মান্নার, পাশে পেলেন দেবাদৃতা-রাহুল-সৌমিদের

Breaking News

View All

ব্রাজিল, পানামা ম্যাচের সুখস্মৃতি ভুলিয়ে ভারতকে গোলের মালা পড়িয়ে কঠোর বাস্তবের ছোঁয়া দিল উরুগুয়ে

October 6, 2026
Indian Railways special trains for Puja here is the schedule

উৎসবের মরশুমে রেলের ধামাকা, এই রুটে চলবে ফেস্টিভ স্পেশ্যাল ট্রেন

October 6, 2026
World Bank confident in India's economy! GDP growth forecast raised.

ভারতের অর্থনীতির ওপর ভরসা World Bank-এর! বাড়ানো হল GDP Growth-এর অনুমান

October 6, 2026
Bharatiya Janata Party stunning results in Tripura, special message for Rahul Gandhi.

ব্যালটে হয়েছে ভোট! ত্রিপুরায় দুরন্ত ফলাফল পদ্ম শিবিরের, রাহুল গান্ধীর উদ্দেশ্যে বিশেষ বার্তা বিজেপির

October 6, 2026
Kolkata Police announced Red Road traffic diversion effective from Tuesday night

আজ থেকে রেড রোডে যান চলাচলে কড়াকড়ি! বিকল্প কোন পথে যাতায়াত? জানাল পুলিশ

October 6, 2026

গিলরা হারতেই উঠলো রোহিতের নেতৃত্বর প্রসঙ্গ! তার এই রেকর্ড ভাঙতে পারবেন না কোনও ভারতীয়?

October 6, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য