বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপে (T20 World Cup 2026) আগামী ১৫ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার বিষয়ে ভারতের উদ্দেশ্যে বিভিন্ন শর্ত চাপাতে চাইছে পাকিস্তান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তান ৩ টি শর্ত রেখেছে। লাহোরে সম্পন্ন হওয়া এক বৈঠকে পাকিস্তান ICC-কে এই শর্তগুলি সম্পর্কে অবহিত করে। গত ৮ ফেব্রুয়ারি লাহোরে ICC, PCB এবং BCB-র একটি বৈঠক সম্পন্ন হয়। যেখানে আলোচনার মূল বিষয় ছিল আগামী ১৫ ফেব্রুয়ারির ভারত ও পাকিস্তানের ম্যাচ।
T20 বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলার প্রসঙ্গে ৩ টি শর্ত রেখেছে পাকিস্তান (T20 World Cup 2026):
জানিয়ে রাখি যে, এর আগে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা করেছিল। পাকিস্তান সরকার জানিয়েছিল যে, তারা ২০২৬ সালের T20 বিশ্বকাপে অংশগ্রহণ করলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলবে না। কিন্তু, এখন খবর আসছে যে পাকিস্তান সেই ম্যাচটি খেলতে প্রস্তুত, যদি তাদের ৩ টি দাবি মেনে নেওয়া হয়।

পাকিস্তানের ৩ টি শর্ত কী: মিডিয়া রিপোর্ট অনুসারে, বয়কটের ঘোষনা প্রত্যাহারের ক্ষেত্রে PCB প্রধান মহসিন নকভির প্রথম দাবি হল তাঁরা ICC-র কাছ থেকে বেশি রেভিনিউ শেয়ার চেয়েছেন।
দ্বিতীয় দাবি হল ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় চালু করা এবং তৃতীয় দাবি হল ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারতীয় দল যেন পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অবাক সৌরভ! স্পষ্ট জানালেন…
পাকিস্তানের সব শর্ত কী মেনে নেওয়া হবে: এখন প্রশ্ন হল ICC কী পাকিস্তানের ৩ টি শর্ত মেনে নেবে? প্রথম শর্তটি মেনে নেওয়া ততটা কঠিন না হলেও দ্বিতীয় এবং তৃতীয় শর্ত মেনে নেওয়া ততটা সহজ হবে না। কারণ এগুলি সরাসরি ভারতের সাথে সম্পর্কিত। দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তানের দাবি পূরণ হওয়ার সম্ভাবনা কম। কারণ দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নয়।
আরও পড়ুন: বাংলায় নির্বাচনের আগে RSS-BJP-র বড় পদক্ষেপ! দিল্লির ‘মিনি বেঙ্গল’-এ সম্পন্ন হল হিন্দু সম্মেলন
উল্লেখ্য যে, ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজটি ২০১২ সালে সম্পন্ন হয়েছিল। এদিকে, ২০২৬ সালের T20 বিশ্বকাপের জন্য করমর্দন করার ক্ষেত্রেও ভারতের সম্মতি পাওয়া কঠিন বলে মনে হচ্ছে। ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর থেকে, ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করা থেকে বিরত ছিলেন।












