আক্রান্ত বিজেপি বিধায়কের পরিবার, গোপালনগরে তাণ্ডবের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল

Published on:

Published on:

BJP MLA Ashok kirtania and his family attacked in Gopalnagar
Follow

বাংলা হান্ট ডেস্ক: আবার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর চালানোর। ঘটনাটি ঘটেছে গোপালনগরে। বনগাঁ(Bangaon) উত্তরের বিজেপি বিধায়ক হলেন অশোক কীর্তনীয়া(Ashok kirtania)। তাঁর গাড়ি ভাঙচুর করা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে বিধায়কের তরফে।

বনগাঁ (Bangaon) উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার(Ashok kirtania) গাড়ি ভাঙচুর

বেলডাঙার চারতলা এলাকার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার স্ত্রী রিঙ্কু ও বিধায়কের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি। কিন্তু গ্রামে খবর রটে যায় যে, বিধায়ক আসছে। গ্রামবাসীরা বিধায়কের গাড়ি আটক করে। গাড়ির কাছে এসে জিজ্ঞেস করতে থাকে যে, এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যুর পরও কেন বিধায়ক এলাকায় আসেননি।

স্থানীয় মানুষদের অভিযোগ, প্রশ্ন করতেই গাড়ির ভিতর থেকে বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ কিছু ব্যক্তি গ্রামের বাসিন্দা দিব্যেন্দু দেবনাথকে মারধর করে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা। তখন তারা বিধায়কের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়কের স্ত্রী রিঙ্কু।

আরও পড়ুন:৬০ নয় ৬৫ বছর! রাজ্যে শিক্ষকদের অবসর বয়স বাড়ছে? মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছল গুরুত্বপূর্ণ চিঠি

এ ব্যাপারে গ্রামবাসীদের মধ্যে সৌমেন অধিকারী নামে একজন বলেন, বিধায়ক অশোক কীর্তনীয়া এই এলাকার কোন উন্নয়ন করেননি, গ্রামের রাস্তায় একটা আলো পর্যন্ত লাগিয়ে দেননি বিধায়ক। অথচ আমরাই তাকে ভোট দিয়ে বিধায়ক করেছিলাম। সে কথা জানতে চাওয়ায় বিধায়কের গাড়ির ভিতর থেকে গ্রামবাসীদের কটুক্তি করা হয়। জখম দিব্যেন্দু দেবনাথকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:UPI-র মাধ্যমে সরাসরি এবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে PF-এর টাকা! নতুন নিয়ম আনছে কেন্দ্র

BJP MLA Ashok kirtania and his family attacked in Gopalnagar

এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপির বিধায়ক এলাকার উন্নয়ন করেননি বলে গ্রামবাসীরা জানতে চেয়েছিলেন। উল্টে বিধায়কের ঘনিষ্টরা তাদের মারধর করেছে। অন্যদিকে বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন আমার স্ত্রী সহ বাকিদের পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। রাজ্যে একজন বিধায়কেরও পরিবার সুরক্ষিত নয়, সেটা প্রমান হয়ে গেল। এর আগে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলা হয়েছিল। হামলার শিকার হয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষও। এবার বিজেপি বিধায়কের পরিবারের উপর ঘটলো হামলার ঘটনা। শোনা যাচ্ছে ওই গাড়িতে বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবার ছাড়াও ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও। অশোক কীর্তনীয়ার দাবি তৃণমূলের হার্মাদরা তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি সঠিক বিচার না হলে বনগাঁ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অশোক।