UPI-র মাধ্যমে সরাসরি এবার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে PF-এর টাকা! নতুন নিয়ম আনছে কেন্দ্র

Published on:

Published on:

EPFO to Launch New App for Easy PF Withdrawal via Mobile
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন কাজকর্ম আরও সহজ হয়ে উঠছে। বাজার করা থেকে বিল পেমেন্ট, সবই এখন মোবাইলের এক ক্লিকে সম্ভব। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার সুবিধাও। খুব শীঘ্রই বেসরকারি সংস্থার কর্মীরা মোবাইল অ্যাপের মাধ্যমেই সহজে পিএফের (EPFO) টাকা তুলতে পারবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে।

পিএফ (EPFO)-এর পক্ষ থেকে আসছে বিশেষ মোবাইল অ্যাপ

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর পক্ষ থেকে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে কর্মীরা সরাসরি নিজের মোবাইল থেকেই পিএফের টাকা তুলতে পারবেন। শুধু তাই নয়, এই অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে ইউপিআই লেনদেনের সুবিধাও। ফলে টাকা তোলার পুরো প্রক্রিয়াই আরও দ্রুত এবং সহজ হয়ে যাবে।

বর্তমানে EPFO-র আওতায় থাকা কর্মীদের পিএফ তোলার জন্য UAN পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করার কয়েকদিন পর সেই টাকা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। কিন্তু জরুরি প্রয়োজন হলে এই অপেক্ষার সময় অনেকের জন্যই সমস্যা হয়ে দাঁড়ায়। সেই সমস্যার সমাধান করতেই নতুন এই অ্যাপ আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এই মুহূর্তে EPFO-তে মোট জমার পরিমাণ প্রায় ২৬ লক্ষ কোটি টাকা। সংস্থার সক্রিয় সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৭ কোটি। প্রতিদিনই বহু কর্মী বিভিন্ন প্রয়োজনে নিজেদের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলেন। নতুন অ্যাপ চালু হলে এই পুরো প্রক্রিয়া অনেকটাই সহজ এবং দ্রুত হবে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই নতুন অ্যাপটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে গ্রাহকরা উমঙ্গ মোবাইল অ্যাপের মাধ্যমে PF অ্যাকাউন্টের তথ্য দেখতে পারেন। তবে নতুন যে অ্যাপটি চালু হতে চলেছে, তা উমঙ্গ অ্যাপের থেকে সম্পূর্ণ আলাদা হবে। এই অ্যাপে সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকবে। পাশাপাশি ভীম ও অন্যান্য ইউপিআই অ্যাপের সঙ্গেও সংযোগ রাখা যাবে।

EPFO Makes PF Withdrawal Instant via UPI PIN

আরও পড়ুনঃ যুব সাথীর টাকায় গুটকা-পান খাক! নিদান তৃণমূল নেতার, বিতর্কে তোলপাড় রাজ্য-রাজনীতি

নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক তাঁর প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। বাকি ২৫ শতাংশ টাকা পিএফ তহবিলে রেখে দিতে হবে। তবে যদি কেউ চাকরি হারান বা ছাঁটাইয়ের শিকার হন, তাহলে ১২ মাস পর সেই বাকি ২৫ শতাংশ টাকাও তুলে নেওয়ার সুযোগ পাবেন। সব ঠিক থাকলে মার্চ মাসের শেষের দিক থেকেই এই নতুন সুবিধা চালু হতে পারে বলে জানা গিয়েছে। এতে লক্ষ লক্ষ চাকরিজীবী উপকৃত হবেন এবং পিএফ (EPFO) সংক্রান্ত পরিষেবা আরও ডিজিটাল ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে।