বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে সিঙ্গুর। প্রায় ১৮ বছর আগে টাটা সেখানে ন্যানো কারখানা বানানোর পরিকল্পনা করেছিল। কিন্তু মমতা ব্যানার্জীর বিরোধিতার কারণে টাটার সেই পরিকল্পনা ভেস্তে যায়। এখন খবর পাওয়া যাচ্ছে যে, সেই সিঙ্গুরেই এবার অশোক লেল্যান্ড (Ashok Leyland) একটি বাণিজ্যিক যানবাহন তৈরির কারখানা স্থাপন করতে পারে। আর এমনটা হলে সমগ্র সিঙ্গুরের (Singur) যে ভোল পাল্টে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। হুগলির সিঙ্গুরে প্রায় দুই দশক আগে রতন টাটা একটি ন্যানো প্ল্যান্ট স্থাপনের জন্য জমি কিনেছিলেন। কারখানাটির পরিকাঠামো তখন প্রস্তুত ছিল। কিন্তু, তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। এই প্রতিবাদের পর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসে এবং ফলস্বরূপ টাটার ন্যানো প্ল্যান্টটি স্থগিত করা হয়। পরবর্তীকালে, সংস্থাটি গুজরাটে একটি নতুন প্ল্যান্ট স্থাপন করে। এখন, বঙ্গে সরকারে বিজেপি এসেছে। এমতাবস্থায়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ইঙ্গিত অনুযায়ী, অশোক লেল্যান্ডের বাণিজ্যিক যানবাহন তৈরির প্ল্যান্টটি সিঙ্গুরে হতে পারে।
সিঙ্গুরে হবে Ashok Leyland-এর ট্রাক তৈরির কারখানা:
জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘আমরা সিঙ্গুরে শিল্প ফিরে আসুক তা চাই। আমাদের মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন। আমি জানাচ্ছি যে, অশোক লেল্যান্ড সিঙ্গুরে আসছে। সংস্থাটি সেখানে একটি ট্রাক উৎপাদন কারখানা স্থাপন করবে। শীঘ্রই কাজ শুরু হবে।’

উল্লেখ্য যে, গত শনিবার, প্রধানমন্ত্রী মোদী একটি অনুষ্ঠানে যোগ দিতে আইআইটি খড়গপুর গিয়েছিলেন। তাঁর সঙ্গে সুকান্ত মজুমদারও ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, অশোক লেল্যান্ড সিঙ্গুরে একটি ট্রাক উৎপাদন কারখানা স্থাপন করবে। শীঘ্রই এর বাস্তব প্রয়োগ দেখা যাবে।
আরও পড়ুন: ফের Nvidia-র দায়িত্বে জেনসেন হুয়াং, পুনরায় হলেন CEO, কী জানাল সংস্থা?
এদিকে, অশোক লেল্যান্ড এই প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও সংবাদমাধ্যমে এমনও খবর রয়েছে যে প্রস্তাবিত সিঙ্গুর প্ল্যান্টে ভারী বাণিজ্যিক যানবাহন তৈরি করা হবে। তবে, এই প্রকল্পের জমি, প্ল্যান্ট, বিনিয়োগ, উৎপাদন ক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট। এছাড়াও, এই প্রকল্পে কী পরিমাণ বিনিয়োগ করা হবে বা কতজন মানুষ কর্মসংস্থান পাবে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় হাতছাড়া ভারতের! টিম সিলেকশন নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ
অশোক লেল্যান্ডের শেয়ারের অবস্থা: সোমবার ভারতীয় শেয়ার বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে খুললেও দ্রুতই তা নেতিবাচক হয়ে পড়ে। এদিন BSE-তে অশোক লেল্যান্ডের শেয়ার ২.৭৫ শতাংশের পতনের সঙ্গে ১৫৯ টাকায় বন্ধ হয়েছে।












