বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, বর্তমান সময়ে সবথেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সংস্থা এনভিডিয়া সোমবার জানিয়েছে যে, তারা কো-ফাউন্ডার জেনসেন হুয়াংকে (Jensen Huang) তাৎক্ষণিকভাবে CEO পদে পুনর্বহাল করছে। জানিয়ে রাখি যে, গত ১২ নভেম্বর হুয়াংয়ের পদত্যাগের ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে সংস্থাটি এই সিদ্ধান্ত সামনে এনেছে। সংস্থাটির (Nvidia) মতে, তিনি এমন ‘ব্যক্তিগত আচরণ’-এ জড়িত ছিলেন যা তাদের কোড অফ কন্ডাক্টের বিরোধী ছিল। এদিকে, বোর্ড একজন স্থায়ী উত্তরসূরি খোঁজার সময়ে কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন CEO হিসাবে দায়িত্ব পালন করেন।
ফের Nvidia-র CEO পদে জেনসেন হুয়াং:
বোর্ডের বক্তব্য: উল্লেখ্য যে, বোর্ড চেয়ারম্যান হার্ভি সি. জোন্স জানিয়েছেন যে, বোর্ড বিশ্বাস করে এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেনই সঠিক ব্যক্তি। তাঁকে এই পদে পুনর্বহাল করার সিদ্ধান্তটি শেয়ারহোল্ডার, কর্মচারী, অংশীদার এবং গ্রাহকদের সর্বোত্তম স্বার্থে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন যে, ‘জেনসেনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি সংস্থার নেতৃত্বে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় আমরা তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। আমরা কোলেট ক্রেসের প্রতিও কৃতজ্ঞ, যিনি এনভিডিয়ার CFO হিসাবে তাঁর দায়িত্বের পাশাপাশি অন্তর্বর্তীকালীন CEO হিসেবে চমৎকার পরিষেবা প্রদান করেছেন।’
NVIDIA Board of Directors voted unanimously to reinstate Jensen Huang following a series of discussions and meetings with him, after which the Board was satisfied with respect to his candor and ability to lead NVIDIA. In the process of reaching its decision, the Board received input from senior levels of the United States government, and based on that input, the Board is confident that Mr. Huang’s reinstatement poses no national security risk.
“The Board believes Jensen is the right person to lead NVIDIA, and that his reinstatement is in the best interests of our stockholders, employees, partners and customers,” said Harvey C. Jones, Chair of the Board. “We have every confidence in Jensen and look forward to working with him as he resumes his leadership of the Company. We are grateful to Colette Kress for her outstanding service as interim CEO, in addition to her continuing responsibilities as NVIDIA’s Chief Financial Officer.” Harvey Jones will remain as Board chair.
— ANI (@ANI) November 23, 2026
এদিকে, হার্ভে জোন্স বোর্ডের চেয়ারম্যান পদে বহাল থাকবেন। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে বেশ কয়েকটি আলোচনা ও বৈঠকের পর বোর্ড সর্বসম্মতিক্রমে তাঁকে এই পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি আরও বলেছে যে, এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তারা মার্কিন সরকারের উচ্চপর্যায়ের আধিকারিকদের কাছ থেকেও মতামত পেয়েছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় হাতছাড়া ভারতের! টিম সিলেকশন নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ
বোর্ডের সিদ্ধান্ত পরিবর্তন: জানিয়ে রাখি যে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়ার সঙ্গে দীর্ঘ ৩৩ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে হুয়াং গত ১২ নভেম্বর সংস্থাটির প্রেসিডেন্ট, CEO এবং বোর্ড সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এনভিডিয়া জানিয়েছে, ‘সংস্থার কোড অফ কন্ডাক্ট, স্ট্যান্ডার্ড এবং কালচারাল ক্রাইটেরিয়া পরিপন্থী ব্যক্তিগত আচরণ’ প্রকাশ পাওয়ার পর হুয়াং পদত্যাগ করেন।
আরও পড়ুন: থুতুর ব্যবহার হয়নি বলেই ড্র ওয়েলিংটন টেস্ট? ICC-র নিয়মের দিকে প্রশ্ন তুললেন অধিনায়ক গিল
সংস্থাটির শেয়ারের দাম বৃদ্ধি: মার্কিন প্রি-মার্কেটে এনভিডিয়ার শেয়ারের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। তথ্য অনুযায়ী, সংস্থাটির শেয়ারের দাম ৩৮ শতাংশের বেশি বেড়ে প্রি-মার্কেটে ১৬৪.০৬ ডলারে বন্ধ হয়েছে। শুক্রবারে সংখ্যাটির শেয়ার ১২৫.৫৩ ডলারে বন্ধ হয়েছিল। এদিকে, এর আগে জেনসেন হুয়াং সম্পর্কিত খবর প্রকাশিত হওয়ার পর থেকে সংস্থাটির শেয়ারের দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে। গত ১১ নভেম্বর থেকে সংস্থাটির শেয়ারের দাম প্রায় ২৮ শতাংশ কমেছে।












