শীতের উইকেন্ডে মন ভালো করতে ঘুরে আসুন পাথর ডুংরি

Published on:

Published on:

Purulia enjoy the winter vibes with a visit to Pathar Dungri

বাংলা হান্ট ডেস্ক: আসন্ন শীতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। ভাবছি এই সপ্তাহ শেষে শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন। তাহলে যেতে পারেন পুরুলিয়া (Purulia) জেলায় অবস্থিত স্বল্প পরিচিত গ্রাম পাথর ডুংরি। এইখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি ভুলে যাবেন শহরের কোলাহল।

শীতের আমেজে ঘুরে আসুন পাথর ডুংরি (Purulia)

পশ্চিমবঙ্গের পুরুলিয়া (Purulia) জেলার বলরামপুর ব্লকের সিরিঙ্গি এলাকায় অবস্থিত এই জায়গাটি এখনো পর্যটকদের ভিড়ভাট্টা থেকে অনেকটাই দূরে অবস্থিত। পাহাড় ও প্রকৃতির কোলে দুদিনে নিরিবিলিতে ছুটে কাটাতে চাইলে পাথর ডুংরি একেবারে আদর্শ একটি জায়গা।

এখানে আসলে দেখতে পাবেন চারিদিকে সবুজ পাহাড়ের সারি। রুক্ষ পাথর ও অরণ্যের নিস্তব্ধতা। পাথর ডুংরি প্রতিটি কোণ যেন ক্যানভাসের আঁকা ছবির মত সুন্দর। পাশাপাশি শীতের ভোর বেলায় নানা প্রজাতির পাখির কলতান ও পাহাড়ের গা বেয়ে নেমে আসে মেঘ ও কুয়াশা লুকোচুরি দেখতে পাওয়া যায়।

Purulia enjoy the winter vibes with a visit to Pathar Dungri

আরও পড়ুন: ২৬ নভেম্বর বিশেষ কর্মসূচি রাজ্যের সব স্কুলে, কী কী নির্দেশ দিল শিক্ষা দপ্তর?

এখানে আসলে পরে আপনি পুরুলিয়ার একাধিক জনপ্রিয় স্পট ঘুরে দেখতে পারবেন। যার মধ্যে রয়েছে- পাখি পাহাড়, খয়েরাবেড়া ড্যাম,অযোধ্যা পাহাড়, বামনি ফলস এবং তুরগা জলপ্রপাত, মুরগুমা ড্যাম, উসুলডুংরি এবং মাঠা পাহাড়।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

প্রকৃতির কোলে রাত্রিবাস করার জন্য এখানে রয়েছে আরামদায়ক বেশ কিছু রিসোর্ট। যেখানে আপনি আপনার প্রিয়জন বা পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে নিশ্চিন্তে রাত কাটাতে পারবেন। এখানে যাওয়ার জন্য হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠে সরাসরি পৌঁছিয়ে যান পুরুলিয়ার (Purulia) বলরামপুর। তারপর সেখান থেকে গাড়ি বুক করে শহরে পৌঁছিয়ে যেতে পারবেন এখানে।