বাংলাহান্ট ডেস্ক: বদলে যাচ্ছে রাজ্যের নাম? সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল’ লেখা যাবে না। পশ্চিমবঙ্গের (West Bengal) নাম সব ভাষাতেই যাতে পশ্চিমবঙ্গ লেখা হয় তার প্রস্তাব আনবে রাজ্য সরকার।
আর লেখা যাবে না ওয়েস্ট বেঙ্গল (West Bengal)
বর্তমানে পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে লেখা হয় ওয়েস্ট বেঙ্গল। তবে এবার থেকে ইংরেজিতেও লেখা হবে পশ্চিমবঙ্গ। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। আগামী ৯ ডিসেম্বর সেখানেই এই নাম সংক্রান্ত প্রস্তাব আনা হবে বলে জানা যাচ্ছে।

কেন এই সিদ্ধান্ত: ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল লেখা হলে তার প্রথম অক্ষর হয় ‘W’। তাই যেকোনো তালিকায় অনেক নীচের দিকে জায়গা হয় পশ্চিমবঙ্গের (West Bengal)। এই কারণ দেখিয়ে এর আগেও রাজ্যের নাম বদলের প্রসঙ্গ উঠেছে।
আরও পড়ুন : আরও শক্তি হারাল তৃণমূল! একসঙ্গে এনসিপিআইয়ে যোগ দিলেন ৭০ জন
আগেও উঠেছে নাম বদলের প্রস্তাব: বিগত তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলে রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজিতে ‘বেঙ্গল’ লেখার প্রস্তাব দেওয়া হয়।
আরও পড়ুন : বিমানের বিলাসিতা ট্রেনের খরচে, দূরপাল্লার সফরে অত্যাধুনিক প্রযুক্তিই ‘নিউ নর্মাল’ করছে বন্দে ভারত
পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হয় সেই প্রস্তাব। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাশ হয়নি ফাইল। তবে এবার ইংরেজিতে পশ্চিমবঙ্গ লেখা হলে অর্থাৎ রাজ্যের নাম ‘P’ দিয়ে শুরু হলে তালিকায় কিছুটা এগিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।












