জানুয়ারি থেকে ঢুকবে বেকারভাতা, বাড়ানো হবে টাকার পরিমাণ! যুবশক্তি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Banglar Yuva Shakti Yojana(2)

বাংলা হান্ট ডেস্কঃ যুবশক্তি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটে রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য যুব শক্তি ‘ভরসা’ (Banglar Yuva Shakti Yojana) প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি শোনা গিয়েছিল, সব ঠিক থাকলে আগামী ২৩শে নভেম্বর থেকে অফিসিয়ালি আবেদন শুরু হয়ে যাবে এই প্রকল্পের। এদিন মুখ্যমন্ত্রী জানালেন ২০২৭ এর জানুয়ারি মাস থেকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। (Yuva Shakti Bharosa Scheme)

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? Banglar Yuva Shakti Yojana

রাজ্যের শিক্ষিত যুবদের পাশে দাঁড়াতে, যুবসমাজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যুবশক্তি ভরসা স্কীম। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানান, ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্পে অনুমোদন দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, জানুয়ারি মাস থেকে গ্রাজুয়েটদের ও নন গ্রাজুয়েটদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

Banglar Yuva Shakti Bharosa scheme application required documents

অর্থাৎ রাজ্যের এই প্রকল্পে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েটরা। তাদের মাসিক আর্থিক সাহায্য প্রদান করা হবে। গ্রাজুয়েটদের ২০০০ টাকা ও নন গ্রাজুয়েটদের ১৫০০ টাকা দেওয়ার কথা এদিন ফের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, পরবর্তী আর্থিক বর্ষে বাড়ানো হবে ভরসা স্কিমের ভাতা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের আবেদন করা নথি‌ রিভেরিফিকেশন করা হবে ফের।
কর্মহীন তরুণ-তরুণীরা প্রতি মাসে আর্থিক ভাতা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও বই কেনার খরচ সামলাতে সাহায্য করবে এই স্কিম। আর্থিক সহায়তায় বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ মিলবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আবহাওয়ার ইউটার্ন! তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে, মঙ্গল থেকে হবে না বৃষ্টি

স্বনির্ভর হওয়ার জন্য প্রয়োজনীয় সরকারি ঋণ এবং পরামর্শ পরিষেবা মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে জানিয়েছেন, “যতক্ষণ না চাকরি পান, সরকার পাশে থাকবে।” আগে মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছিলেন জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে।

এই প্রকল্পের সুবিধা পেতে, কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। যে সমস্ত আবেদনকারী ইতিমধ্যে কোনো স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। পরিবারের কেউ আয়কর প্রদান করলে সেই পরিবারের যুব যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অন্য কোনো সরকারি পেনশন বা একই ধরনের ভাতা প্রাপকরা বাদ পড়বেন। আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা ভুয়ো নথি জমা করে সুবিধা পেতে চাইলেও বাতিল হবে আবেদন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে স্পষ্ট করেছেন, যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন। যতদিন পর্যন্ত কোনও কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে, ততদিন সরকার তরফে শিক্ষিত বেকারদের পাশে থাকা হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।