দক্ষিণবঙ্গে আবহাওয়ার ইউটার্ন! তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে, মঙ্গল থেকে হবে না বৃষ্টি

Published on:

Published on:

south bengal weather(142)

বাংলাহান্ট ডেস্ক: মেঘলা আকাশ কাটিয়ে রবিবার থেকে অবশেষে মিলেছে রোদের দেখা। হালকা শীতের আমেজ উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আর ঝড়, ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। আর তারপর থেকে হবে আবহাওয়ার বড় পরিবর্তন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর থেকে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরবে রাজ্যে। কমবে তাপমাত্রা। নতুন সপ্তাহে শীতের ঝোড়ো ব্যাটিং করার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহ থেকেই রাজ্যে শীতের আমেজ বাড়ার কথা জানিয়েছে হাওয়া অফিস।

south bengal weather(203)

আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে হবে আবহাওয়ার বদল। আবহাওয়া দপ্তর বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে সর্বোচ্চ তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা।

আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যেই সেরে নিন লাইফ সার্টিফিকেটের কাজ! রেলের এই উদ্যোগে মিলবে বড় সুবিধা

কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি নেমে যেতে পারে।
পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। অর্থাৎ এবার শীতের পাকাপাকি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে ভরপুর শীতের আমেজ রয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কমবে রাতের তাপমাত্রা। একধাক্কায় বেশ কিছুটা পারদ পতন হতে পারে। আজ সোমবার দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি আর কোথায় বৃষ্টির পূর্বাভাস নেই।