৩০ নভেম্বরের মধ্যেই সেরে নিন লাইফ সার্টিফিকেটের কাজ! রেলের এই উদ্যোগে মিলবে বড় সুবিধা

Published on:

Published on:

Railways has arranged special camps for submitting life certificates

বাংলা হান্ট ডেস্ক : প্রতি বছর পেনশন চালু রাখার জন্য লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু বয়সজনিত সমস্যা কিংবা শারীরিক অসুবিধার কারণে অনেক প্রবীণ পেনশনভোগীর পক্ষেই নির্দিষ্ট জায়গায় গিয়ে এই কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। সেই সমস্যা কমাতেই এবার বিশেষ ব্যবস্থা করল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR)। রেলের বিভিন্ন দফতর ও স্টেশন চত্বরে পরিষেবা শিবির বসিয়ে ডিজিটাল পদ্ধতিতে সার্টিফিকেট তৈরির সুযোগ করে দেওয়া হচ্ছে। এই উদ্যোগে ইতিমধ্যেই হাজারের বেশি পেনশনভোগী উপকৃত হয়েছেন।

লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দিতে বিশেষ শিবিরের ব্যবস্থা

কেন্দ্রীয় সরকারের পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতর এবং রেল বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে দেশজুড়ে চলছে Digital Life Certificate Campaign 5.0। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে। NFR-এর অধীন বিভিন্ন এলাকায় এই অভিযানকে বাস্তবায়িত করতে স্থানীয় স্তরে শিবিরের আয়োজন করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক এবং যাঁদের চলাফেরার ক্ষেত্রে শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, তাঁদের সুবিধার দিকে।

Railways has arranged special camps for submitting life certificates

অসম ও উত্তরবঙ্গের একাধিক রেল এলাকায় পৌঁছে গিয়েছে এই পরিষেবা। মালিগাঁওয়ের রেল সদর দফতর থেকে শুরু করে রঙ্গিয়া, তিনসুকিয়া, ডিব্রুগড় ওয়ার্কশপ, নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি জংশনে শিবির হয়েছে। এর পাশাপাশি ফুরকাটিং, নিউ বঙ্গাইগাঁও, নিউ গুয়াহাটি, রঙ্গাপাড়া নর্থ ও কার্শিয়াংয়েও পেনশনভোগীদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। মালদা টাউন লোকো শেড, বুনিয়াদপুর এবং মালবাজার হেলথ ইউনিট-সহ আরও কয়েকটি জায়গায় এই কর্মসূচি চলছে। ফলে পেনশনভোগীদের নিজেদের সুবিধামতো কাছের শিবিরে গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন : অভিষেকের রক্ষাকবচ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, মানতে নারাজ রাজ্য! এবার লড়াই সুপ্রিম কোর্টে

এই শিবিরগুলিকে কেবল সার্টিফিকেট তৈরির কেন্দ্রে সীমাবদ্ধ রাখেনি রেল কর্তৃপক্ষ। সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থাও রাখা হয়েছে। কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে NFR Pensioners’ Association এবং সংশ্লিষ্ট রেল ইউনিটের সহযোগিতায় UMID রেজিস্ট্রেশনও করা যাচ্ছে। ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়িয়ে পেনশনভোগীদের দৈনন্দিন প্রশাসনিক কাজের চাপ কমানোই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।