ফসলের ক্ষতি হলে মিলবে টাকা! কৃষকদের জন্য ২০৫ কোটি বরাদ্দ রাজ্যের, বিস্তারিত জানুন

Published on:

Published on:

West Bengal Government Announces 250 Crore Relief for Farmers

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর ফসল নষ্ট হয়েছে। মাথায় হাত পড়েছে বহু কৃষকের। এবার তাঁদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে ২০৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নতুন করে চাষ শুরু করার জন্য বীজ দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।

কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন?

রাজ্য সরকারের (West Bengal Government) তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টিতে রাজ্যের ৯টি জেলায় ১ লক্ষ ৬০ হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ লক্ষ ৭৩ হাজারের বেশি কৃষক। ধান, সরষে, মসুর, আলু, সবজি, ফুল ও পানবরজের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের বহু কৃষক ক্ষতির মুখে পড়েছেন। এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব সংগ্রহ করা হচ্ছে।

Suvendu Adhikari started CM Krishak Samman Nidhi for farmers

West Bengal Government : কত টাকা করে সাহায্য পাবেন কৃষকরা?

ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য SDRF-এর অধীনে ২০৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য (West Bengal Government)। তবে সবাই একই পরিমাণ টাকা পাবেন না। জমি ও ফসলের ধরন অনুযায়ী সাহায্যের টাকা ঠিক করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘রাজ্যে টাকার অভাব নেই’, মমতা সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ শুভেন্দুর!

যেসব জমিতে সেচের ব্যবস্থা রয়েছে, সেখানকার কৃষকরা হেক্টর প্রতি ১৭ হাজার টাকা পাবেন। এক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা দেওয়া হবে। অন্যদিকে, বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা জমির জন্য হেক্টর প্রতি ৮,৫০০ টাকা মিলবে। এক্ষেত্রে ন্যূনতম সাহায্য ১ হাজার টাকা। এছাড়া বারোমাসি ফসলের ক্ষতি হলে হেক্টর প্রতি ২২,৫০০ টাকা এবং ন্যূনতম ২,৫০০ টাকা সাহায্য দেওয়া হবে।

নতুন করে চাষের জন্য বীজও দেবে রাজ্য

এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে আবার চাষ শুরু করতে পারেন, তার জন্য প্রায় ৫ কোটি টাকার বীজ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার (West Bengal Government)। প্রায় ২৯ হাজার কৃষককে ধান, তিল, চিনাবাদাম ও গ্রীষ্মকালীন মুগের বীজ দেওয়া হবে। এছাড়া আরও ১৯ হাজার কৃষক পাবেন গ্রীষ্মকালীন সবজির বীজ। শুধু তাই নয়, পানচাষিদের জন্যও সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রায় ৩৮৫ হেক্টর পানবরজ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ২,৪০১ জন কৃষকের জন্য ২.৩১ কোটি টাকা সাহায্য দেওয়া হবে।

অন্যদিকে, গত ১১ নভেম্বর মালদহে শিলাবৃষ্টিতে বহু কৃষকের ফসল নষ্ট হয়েছে। সেখানকার ১৯ হাজারের বেশি কৃষককে প্রায় ৮.১২ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। কৃষকরা যাতে দ্রুত আবার চাষের কাজে ফিরতে পারেন, সেদিকেই জোর দেওয়া হচ্ছে।