বাংলা হান্ট ডেস্ক: অবসরের পর শুধুমাত্র সিস্টোমেটিক উইথড্রল প্ল্যান বা কিস্তিতে টাকা তোলার সুযোগ নয়। অছি পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বদলে যেতে চলেছে পিএফ সংক্রান্ত গোটা সিস্টেম (EPFO)। কারণ pf এর অ্যাকাউন্টে যত খুশি টাকা রাখতে পারবে এবার থেকে গ্রাহক। এখন যা কর্মীর বেতন থেকে কেটে নেওয়ার নির্দিষ্ট অংকেই সীমাবদ্ধ রয়েছে। সেই টাকা সংস্থা কেটে নিয়ে পিএফ দপ্তরে জমা করে। তবে নতুন ব্যবস্থা কার্যকর হয়ে গেলে সেই অংকের বাইরেও পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন কর্মীরা।
পিএফের নিয়মে বদল, কেন্দ্রকে নতুন প্রস্তাব (EPFO)
বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট অংক কোম্পানি কেটে সরাসরি পাঠিয়ে দেয় ওই কর্মীর পিএফ অ্যাকাউন্টে। একই পরিমাণ টাকা জমা পড়ে তাদের তরফেও। পরিষদের এই নতুন প্রস্তাব শ্রম মন্ত্রক ও অর্থ মন্ত্রকে সবুজ সংকেত পেয়ে গেলে কর্মীদের টাকা জমার ক্ষেত্রে কোন সীমাবদ্ধতার থাকবে না (EPFO)।
কারণ, একদিকে তাঁরা বেশি সুদে ‘নিরাপদ’ পিএফ অ্যাকাউন্টে টাকা জমাতে পারবেন। কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। অন্যদিকে, অবসরের পরও বেশি সুদে পিএফ অ্যাকাউন্টে টাকা রেখে তা কিস্তিতে তোলার সুযোগ পাবেন। এখন তা তিন বছর পর্যন্ত সীমাবদ্ধ।

আরও পড়ুন: সহজেই ডিজিটাল করুন জন্মের শংসাপত্র, আবেদনের আগে জানুন নিয়ম
তারপর আর গ্রাহক সুদ পান না। নতুন ব্যবস্থা কার্যকর হলে অবসরের পর পেনশনের পাশাপাশি একটা নিয়মিত আয়ের ব্যবস্থা থাকবে। এই সুবিধা অবশ্য সম্পূর্ণ স্বেচ্ছামূলক। কেউ নিতে না চাইলে তাঁকে বাধ্য করা হবে না। পিএফ সদস্যের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা নির্ভরশীলরা বাকি টাকা একবারে তুলতে পারবেন অথবা কিস্তিতে নিতেও অসুবিধা হবে না।
তবে, কত বছর এই সুবিধা পাওয়া যাবে, তা সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে কেন্দ্রীয় অছি পরিষদের সদস্য আর করুমালাইয়ান বৈঠক শেষে দাবি করেছেন, ‘অবসরের পর ২০ বছর এই সুযোগ মিলবে বলে সিদ্ধান্ত হয়েছে (EPFO)’। তবে প্রশ্ন উঠছে পিএফ অ্যাকাউন্টে যেমন খুশি জমানো সুযোগে কালো টাকার দরজা খুলে যাবে না তো। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট মহলের দাবি কতটা কে কিভাবে জমা হয়েছে তা আয়কর দপ্তরের বিচারাধীন থাকবে। তাই এ ব্যাপারে আয়কর আইনে বদলে প্রস্তাব দেওয়া হয়েছে।












