বৃষ্টির মাঝেই নামবে পারদ! আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় দুর্যোগের আশঙ্কা, আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather threat of rain returns to South Bengal, including Kolkata

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুতেই ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির তেমন আশঙ্কা নেই। এরই মধ্যে আবার কমতে চলেছে রাতের তাপমাত্রা। ফলে আগামী কয়েক দিনে ঠান্ডা আরও বাড়তে পারে। আজ কোথায় বৃষ্টি হবে, কোথায় আবহাওয়া শুকনো থাকবে? দেখে নিন হাওয়া অফিসের লেটেস্ট আপডেট।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সাতটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে সব জেলায় বৃষ্টি হবে না। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ আবহাওয়া শুকনো থাকবে। এদিকে আগামী চার দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতায় (Kolkata Weather Update) বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা কলকাতার আবহাওয়া মূলত শুকনো থাকবে। হাওড়া ও হুগলিতেও একই পরিস্থিতি থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দিনের বেলা তেমন ঠান্ডা না থাকলেও রাত ও ভোরের দিকে কিছুটা শীতের আমেজ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর! চালু NBSTC-র নতুন পরিষেবা

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

এদিকে আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং ও কালিম্পংয়ে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই। এই জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী চার দিনে উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। ফলে পাহাড় থেকে সমতল, সব জায়গাতেই ঠান্ডা কিছুটা বাড়বে।

তবে হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলার উপকূলে আপাতত বড় কোনও সতর্কতা নেই। বুধবার থেকে রাতের দিকে ঠান্ডা বাড়তে পারে। আগামী চার দিনে তাপমাত্রা কমার পর অবশ্য বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে নভেম্বরের শেষ সপ্তাহে বাংলায় শীতের আমেজ আরও বাড়তে পারে।