এবার এক বাসেই শিলিগুড়ি থেকে মায়াপুর! চালু NBSTC-র নতুন পরিষেবা

Published on:

Published on:

NBSTC New Siliguri-Mayapur Bus Service

বাংলা হান্ট ডেস্কঃ শিলিগুড়ি থেকে এবার সরাসরি বাসে যাওয়া যাবে মায়াপুর। যাত্রীদের সুবিধার জন্য নতুন এই রুটে বাস চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই শুরু হবে এই পরিষেবা। শুধু তাই নয়, কোচবিহারের রাস উৎসবের জন্যও অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

NBSTC : শিলিগুড়ি-মায়াপুর রুটে নতুন বাস, কবে থেকে শুরু পরিষেবা?

সামনেই কোচবিহারের রাস উৎসব। এই উৎসবে জেলার বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ মেলায় আসেন। তাঁদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য অতিরিক্ত বাস চালাতে চাইছে NBSTC। এই নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। প্রসঙ্গত, কোচবিহারেই রয়েছে নিগমের সদর দপ্তর।

NBSTC Aadhaar-based system to curb ticket manipulation

এরই মধ্যে শিলিগুড়ি থেকে মায়াপুর পর্যন্ত নতুন বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে নিগম। মায়াপুরে সারা বছরই দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন। তাঁদের অনেকেই আবার উত্তরবঙ্গ ঘুরতে যান। শিলিগুড়ি থেকে পাহাড় ও ডুয়ার্সে যাওয়াও সহজ। তাই এই দুই জায়গার মধ্যে সরাসরি বাস চালু হলে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষেরও সুবিধা হবে।

আরও পড়ুনঃ স্কুলে সংস্কৃত বই নিয়ে জল্পনা, ‘বেদ পড়ানো হবে না’, স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী

নিগম জানিয়েছে, অনেকদিন ধরেই এই রুটে বাস চালানোর দাবি ছিল। সেই কথা মাথায় রেখেই ৫৬ আসনের বাস নামানো হচ্ছে। রবিবার আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালু হবে। নতুন এই রুটে ভালো যাত্রী পাওয়া যাবে বলেও আশা করছে কর্তৃপক্ষ।

এর আগেও নতুন রুটে বাস চালু করেছে NBSTC। পুজোর আগে আলিপুরদুয়ারের জয়গাঁ থেকে কলকাতা এবং প্রায় এক মাস আগে শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরের মহিপাল পর্যন্ত বাস চালু হয়েছিল। দুটি রুটেই যাত্রীদের ভালো ভিড় হচ্ছে। বাসের চাহিদাও রয়েছে।