বাংলা হান্ট ডেস্কঃ প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেই অপেক্ষায় মহিলারা। বিজেপি সরকার মাসে মাসে ৩০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের। ইতিমধ্যেই এই প্রকল্পে জুড়েছেন রাজ্যের দেড় কোটিরও বেশি মহিলা। আবার অনেকেই এই প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলছেন।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা শমীক ভট্টাচার্যের | Annapurna Yojana
অভিযোগ উঠছে, বহু মহিলাই এখনও একবারও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। বাকিরা পেলেও কেন তাদের আবেদন অপ্প্রভ হচ্ছে না সেই নিয়ে দিকে দিকে চলছে বিক্ষোভ। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। পুরুলিয়া থেকে তিনি বলেন, “অন্নপূর্ণা যোজনায় যদি দু-এক জন বিচ্যুতির কারণে টাকা না পেয়ে থাকে তাদের কাজকে সম্পন্ন করে দিন।”
এর আগে মুখ্যমন্ত্রীও বারংবার বার্তা দিয়ে জানিয়েছেন, যোগ্যরা অবশ্যই অন্নপূর্ণা যোজনা পাবেন। অযোগ্যরা সকলে বাদ যাবেন। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনা ১ কোটি ৬৫ লক্ষ মানুষ পেয়েছে। অনুপ্রবেশকারীদের তো দেব না। যারা অনুপ্রবেশকারী তারা পাবেনা সরকারের সামাজিক প্রকল্প।”
আরও পড়ুন: রাজ্য সরকারের এই কর্মীদের জন্য সুখবর, ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দপ্তর
অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও অনেকে টাকা পাচ্ছেন না বলে অভিযোগ, আবার অনেকে আছেন যারা এই প্রকল্পে নতুন করে যুক্ত হতে চাইছেন। অনেকেই সরকারি এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাওয়ার জন্য অন্তর্ভুক্ত হতে চাইছেন। জানিয়ে রাখি, খুব শীঘ্রই নতুন ফর্ম বিতরণ ও আবেদন গ্রহণের কাজ শুরু হতে পারে।
মনে করা হচ্ছে, আগামী মাসেই ফের শুরু হতে পারে আবেদন। আবার কিছু সূত্রে জানা যাচ্ছে, নভেম্বর মাসের শেষে ও ডিসেম্বর মাসে ফের ৩ দিনের জনকল্যাণ শিবির আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কবে সেই শিবির হবে এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ অবশ্য জানা যায়নি। এই বিষয়ে সরাসরি স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করে নিতে পারেন।












