রাজ্য সরকারের এই কর্মীদের জন্য সুখবর, ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দপ্তর

Published on:

Published on:

West Bengal Civil Defence Volunteers Salary Hike

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও এক সুখবর। এবার বাড়তে চলেছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের ভাতা (Salary Hike)। তাঁদের দৈনিক ভাতা বাড়ানোর প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। এর ফলে আগের তুলনায় বেশি টাকা পাবেন এই কর্মীরা।

Salary Hike : প্রতিদিন ৬৭ টাকা বাড়ল ভাতা, এবার কত টাকা পাবেন?

এতদিন সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা প্রতিদিন ৭৫৮ টাকা করে ভাতা পেতেন। এবার সেই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৮২৫ টাকা। অর্থাৎ প্রতিদিন ৬৭ টাকা বেশি পাবেন তাঁরা। রাজ্য সরকারের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে এই ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে (Salary Hike)।

West Bengal Civil Defence Volunteers Salary Hike

শুধু দৈনিক ভাতাই নয়, মাসিক ভাতা বাড়ানোর কথাও জানানো হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের মাসিক ভাতা ২,০০০ টাকা বাড়ানো হচ্ছে। এর আগে রাজ্য সরকারের তরফে এই টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। এবার সেই প্রস্তাবে অর্থ দপ্তরের অনুমোদন মিলেছে।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে চুক্তির ভিত্তিতে এই কর্মীদের নিয়োগ করা হয়েছিল। তবে সেই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিভিক ভলেন্টিয়ারদের কাজের ক্ষেত্রে ঝাড়াই-বাছাই করার নির্দেশও দিয়েছেন। এর মধ্যেই তাঁদের ভাতা বাড়ানোর (Salary Hike) সিদ্ধান্ত সামনে এল।

আরও পড়ুনঃ কলকাতার ৩ ব্যবসায়ীকে নিয়ে বড় পদক্ষেপ ED-র! জাল কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার জমি দখল

নতুন বিজ্ঞপ্তিতে অনুযায়ী এবার থেকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক ভাতা (Salary Hike) বেড়ে ৮২৫ টাকা হচ্ছে। পাশাপাশি মাসিক ভাতাও ২,০০০ টাকা বাড়ানোর কথা জানানো হয়েছে।