আজকের রাশিফল ২৩ নভেম্বর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 23 November 2026.

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও নতুন অংশীদারিত্বের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি সাদা রঙের কাপড়ে খিরনি গাছের শিকড় বাঁধুন।

বৃষ রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, আজ আপনি যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করুন। আজ আপনি কোথাও ভ্রমণের সুযোগ খুঁজতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার পকেটে বা ওয়ালেটে একটি কালো ও সাদা রঙের কাপড়ের টুকরো রাখুন।

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। নাহলে, আপনি অসুস্থ হতে পারেন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। এই রাশির পড়ুয়াদের নিজেদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোযোগ দিতে হবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু ভালো সুযোগ পাবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা-কালো দাগের একটি গরুকে খাবার খেতে দিন।

কর্কট রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বন্ধুদের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই সতর্কতার সঙ্গে অর্থব্যয় করুন। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। বন্ধু এবং অচেনা ব্যক্তিদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে অবশ্যই সচেতন থাকুন। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সুসংবাদ পেতে পারেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষকে সাদা রঙের ফুল, যেমন- জেসমিন অথবা গোলাপ দিন।

সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। কথা অর্থবিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা শুধুমাত্র প্রতিশ্রুতি দেন তাঁদের থেকে দূরে থাকুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনার মেধা কাজে লাগান। এর ফলে আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার পাশাপাশি নতুন ধারণা পাবেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ঘরে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ আপনার সহজ কাজের সময়সূচির মাধ্যমে নিজের জন্য কিছুটা সময় পেতে পারেন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিভাবক এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশি ব্যবসায়ীদের জন্যেও দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হওয়া কোনও সফর ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভগবান ভৈরবের মন্দিরে দুধ অর্পণ করুন।

Ajker rashifal todays horoscope 23 November 2026.

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। রক্তচাপের রোগীদের অবশ্যই ভিড় পরিবেশ এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত অর্থ আজ অবশ্যই জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আজ নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই সবার সাহায্য নিন। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। অবসর সময়ে আপনি আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে ক্রিম অথবা সাদা রঙের জুতো পরুন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি ক্লান্ত হতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্ম ক্ষেত্রে আজ আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। কাউকে কিছু না জানিয়ে বাড়িতে হঠাৎ করেই আত্মীয়ের আগমন হতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন।

ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে কিছু পরিবর্তন করতে গিয়ে আপনি আবেগপ্রবণ হতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনি আজকের কাজের মাধ্যমে আগামী সময়ে লাভবান হতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখুন এবং প্রতিদিন সেই জল পান করুন।

আরও পড়ুন: ‘লক্ষ লক্ষ পরিবার বাঁচিয়েছেন’, সোনার দামে বিরাট পতনের পরেই মোদীকে ধন্যবাদ ব্যবসায়ী সংগঠনের

মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও বাবা অথবা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে রেগে যেতে পারেন। বাবা-মাকে অবশ্যই খুশি রাখুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কপালে ও নাভিতে চন্দনের প্রলেপ লাগান।

আরও পড়ুন: হার্দিকের পর মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন আরও এক সদস্য! পাঞ্জাব কিংসেই হবেন সামিল

কুম্ভ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অথবা বাইরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপান এবং ধূমপানে অর্থব্যয় করা থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে অভিনন্দন পেতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। শুধু তাই নয়, যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দৈনন্দিন শিবলিঙ্গের অভিষেক ঘটান।

মীন রাশি: আপনি আজ কোনও উত্তেজনা এবং মতপার্থক্যের সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার মেজাজ খিটখিটে হতে পারে। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। আপনার একগুঁয়ে মনোভাব বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং তাঁদের পরামর্শ মেনে চলুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হওয়া কোনও সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই মহাদেব অথবা একটি অশ্বত্থ গাছের সামনে ২ থেকে ৩ টি লেবু অর্পণ করুন।