বাংলাহান্ট ডেস্ক : রাসপূর্ণিমা উপলক্ষে চলবে বাড়তি মেট্রো। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ নভেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে চলবে এক জোড়া বাড়তি মেট্রো। রাসপূর্ণিমা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
রাসপূর্ণিমায় বাড়তি মেট্রো (Kolkata Metro) চলার ঘোষণা
বিজ্ঞপ্তি অনুযায়ী, শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত ব্লু লাইনে নির্দিষ্ট সময় মতো প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। শেষ মেট্রো মিলবে রাত ১০ টা ৫০ এ। সোম ও মঙ্গলবার এই রুটে রাসপূর্ণিমা উপলক্ষে আপ ডাউনে মোট ২৫৪ টি মেট্রো চলবে।

কোন লাইনে কতগুলি মেট্রো: গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলবে মোট ২১২ টি মেট্রো। এই রুটে শুরু এবং শেষের মেট্রোর পরিষেবায় কোনও বদল থাকছে না। ইয়েলো লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটেও শুরু ও শেষ মেট্রোর (Kolkata Metro) সময়সূচীতে কোনও বদল নেই। পার্পল ও অরেঞ্জ লাইনের ক্ষেত্রেও মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতোই থাকছে।
আরও পড়ুন : রাস উৎসবে রেলের স্পেশাল ট্রেন ঘোষণা, দেখে নিন টাইমটেবিল
কখন শুরু রাসপূর্ণিমা: প্রসঙ্গত, বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম রাস যাত্রা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর আগামী ২৩ নভেম্বর রাত ১১ টা ৪৪ মিনিটে শুরু পূর্ণিমা। পরদিন ২৪ নভেম্বর রাত ৮ টা ২৪ মিনিটে শেষ পূর্ণিমা তিথি।
আরও পড়ুন : ৮ বছর পর বাড়ছে বাস ভাড়া! পরিবহণ মন্ত্রীকে মিলিত চিঠি মালিক সংগঠনের
অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ২৩ নভেম্বর ১০ টা ৫০ মিনিটে শুরু হবে রাসপূর্ণিমা। পরদিন ২৪ নভেম্বর রাত ৯ টা ২০ তে শেষ হবে পূর্ণিমা তিথি।












